মার্কিন জ্বালানি কোম্পানির এক্সিলারেট এনার্জি ইনকরপোরেটেডের কৌশলগত উপদেষ্টা হিসেবে হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত পিটার ডি হাস। পিটার হাস দীর্ঘ ৩৩ বছর যুক্তরাষ্ট্র সরকারের চাকরি করেছেন। গত ২৭ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র পরিষেবা থেকে অবসর গ্রহণ করেন। অতি সম্প্রতি বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন তিনি। চলতি মাসেই তাঁর এক্সিলারেটের ওয়াশিংটন ডিসি অফিসে যোগ দেওয়ার কথা।
রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্টেট ডিপার্টমেন্ট অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল—অর্থনৈতিক ও ব্যবসায়িক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট, ভারতের মুম্বাইতে কনসাল জেনারেল এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) উপ–স্থায়ী প্রতিনিধি। বৈদেশিক পরিষেবা কর্মজীবনের শুরুতে হাস লন্ডন, রাবাত, বার্লিন এবং পোর্ট–অ–প্রিন্সের মার্কিন দূতাবাসে চাকরি করেছেন।
এক্সিলারেটের প্রেসিডেন্ট এবং সিইও স্টিভেন কোবোস এক বিবৃতিতে বলেছেন, পিটার হাসকে এক্সিলারেটে যোগ দেওয়ায় আমি আনন্দিত। স্টেট ডিপার্টমেন্টে কর্মজীবনে তিনি মার্কিন ব্যবসা এবং বাণিজ্যিক স্বার্থের একজন অক্লান্ত কর্মী ছিলেন। ভূ–রাজনীতি এবং বাজারের মধ্যকার সম্পর্ক তিনি ভালো বোঝেন। আমি নিশ্চিত, তাঁর নেতৃত্ব এবং অভিজ্ঞতা আমাদের বিশ্বব্যাপী অবস্থানকে শক্তিশালী করবে এবং বিশ্বজুড়ে আমাদের গ্রাহকদের জন্য জ্বালানি সুরক্ষা দিতে আমাদের সাহায্য করবে।
পিটার হাস এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, এক্সিলারেট এনার্জির উদ্ভাবনী এলএনজি সমাধানের মিশনে যোগ দিতে পেরে আনন্দিত। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্বজুড়ে জীবনমান উন্নত করতে তারা কাজ করে।
এক্সিলারেট এনার্জি ইনকরপোরেটেড হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এলএনজি কোম্পানি। কোম্পানির সদর দপ্তর টেক্সাসের উডল্যান্ডে। কোম্পানিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন, পরিবহন এবং সরবরাহে কাজ করে। আবুধাবি, এন্টওয়ার্প, বোস্টন, বুয়েনস এইরেস, চট্টগ্রাম, ঢাকা, দোহা, দুবাই, হেলসিঙ্কি, লন্ডন, ম্যানিলা, রিও ডি জেনিরো, সিঙ্গাপুর এবং ওয়াশিংটন ডিসিতে এক্সিলারেটের কার্যালয় রয়েছে।

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি আগের পরিকল্পনামতো কয়লাচালিত না করে সৌরবিদ্যুৎ প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে চায় সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরেছে আড়াই হাজার কোটি টাকার কিছু বেশি।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথ আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু দেড় দশক আগে এই কাজ করে ব্যর্থ হয়েছিল তৎকালীন সরকার। সেখানে ঢালা অর্থের প্রায় পুরোটাই পানিতে গিয়েছিল।
২ ঘণ্টা আগে
শহীদেরা আমাদের যে কঠিন দায়িত্ব দিয়ে গেছেন, প্রাণ দিয়ে যাঁরা আমাদের ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গেছেন—সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদের চলতে হয়, তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না...
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে গুজব বিশ্বাস, শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার জন্য জনগণের
৯ ঘণ্টা আগে