
আদালত অঙ্গনে মিছিল-সমাবেশ নিয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া রায় সবাইকে কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এদিকে আদেশের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের একটি রায় রয়েছে। তৎকালীন বিচারপতি আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে কিছু নির্দেশনা দিয়েছিলেন। আপিল বিভাগ সেই নির্দেশনা সবাইকে কঠোরভাবে প্রতিপালনের জন্য নির্দেশ দিয়েছেন।
আমিন উদ্দিন বলেন, নির্দেশনায় ছিল আদালত অঙ্গনে মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল-মিটিং করা যাবে না। বাংলাদেশের সব আদালতের জন্য এটি প্রযোজ্য। কেউ যদি ওই নির্দেশনা অমান্য করে আদালত অবমাননা করে এবং তার কন্টেমপ্ট (আদালত অবমাননা) শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
এদিকে বারে (আইনজীবী সমিতি) মিছিল-মিটিং করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বারের ছাদের নিচে করা যাবে, তবে মাইক ব্যবহার করা যাবে না।’

মধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে...
৫ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের নামে প্রাথমিকভাবে পাওয়া সম্পদের বাইরে আর কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখ
১৪ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইসমাইলের মা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার জবানবন্দি গ্রহণ করা হয়।
৩৮ মিনিট আগে
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
৩৯ মিনিট আগে