সরকারি চাকরি আইন সংশোধন

সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরি আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি পাসের জন্য উত্থাপন হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি চাকরি আইনে নতুন করে শৃঙ্খলাভঙ্গের চারটি বিষয় অন্তর্ভুক্ত করে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আর কর্মকাণ্ডের দায়ে সরকারি কর্মচারীদের নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, চাকরি থেকে অপসারণ ও বরখাস্তের দণ্ড দেওয়া যাবে।
সংশোধনী প্রস্তাবে যা আছে
১. এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, যার কারণে অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য (insubordination) সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে।
২. অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া, নিজ কর্ম হতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন।
৩. অন্য যেকোনো কর্মচারীকে তাঁর কর্ম হতে অনুপস্থিত থাকতে বা বিরত থাকত বা তাঁর কর্তব্য পালন না করার নিমিত্তে উসকানি দেন বা প্ররোচিত করেন।
৪. যেকোনো সরকারি কর্মচারীকে তাঁর কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।
জনপ্রশাসনের একজন কর্মকর্তা জানান, এসব অপরাধের কারণে বিভাগীয় মামলা না করেই সরকারি কর্মচারীদের যেকোনো সময় চাকরিচ্যুত করতে পারবে সরকার। সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে এই পদক্ষেপ নেওয়া যাবে।
এদিকে সরকারি চাকরি আইন সংশোধন করে কর্মচারীদের স্বার্থবিরোধী কালো আইন জারির তৎপরতা বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ ও আন্তমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠন দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্যমুক্ত বাংলাদেশে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকশিত করার পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন, ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে। যার কারণে কর্মচারীদের মাঝে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭৯ সালের কালো আইনকে পুনরায় জারি করা হলে সংবিধানের ১৯, ২১, ২৭, ৩১, ৩৭ ও ৩৮ ধারা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। এ ধরনের আইন জারির ফলে কতিপয় কর্মকর্তার নিকট কর্মচারীরা দাসত্বে পরিণত হবেন। সাংবিধানিক অধিকারের পরিধি ও ব্যাপকতাকে সীমিত করতে পারে, যা চরম উদ্বেগজনক। এটি অপব্যবহারের সুযোগ বেশি থাকবে, কর্মচারীদের এক শ্রেণির কর্মকর্তাদের দাসত্বে পরিণত করা হবে। নানা অজুহাত ও অভিযোগে নিরীহ কর্মচারীদের চাকরি হারানোর শঙ্কা তৈরি হবে।
আরও খবর পড়ুন:

মাঝারি তাপমাত্রার আবহাওয়ার মধ্যেও সারা দেশে বিদ্যুতের লোডশেডিং গড়ে আড়াই হাজার মেগাওয়াটের ওপরে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের শুরুর দিকে গ্যাসের তীব্র সংকটকালীনের মতোই লোডশেডিং ঘণ্টায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।
৯ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলের অনুরোধে তাঁর পরিবর্তে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটিতে নতুন সদস্য যুক্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
গুমের সংজ্ঞায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী কিংবা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, কোস্ট গার্ড, গোয়েন্দা সংস্থা, র্যাব বা যেকোনো যৌথ বাহিনী) নিজ পরিচয়ে বা সরকারের সমর্থনে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক বা অপহরণ করে এবং স্বাধীনতা হরণ...
১০ ঘণ্টা আগে
এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া মাত্রই ঢাকাকে অবিলম্বে তা জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ‘জীবিত বা মৃত, যেকোনো অবস্থায় কোনো বাংলাদেশির খোঁজ পাওয়া গেলে, আমরা আমাদের পূর্ণ সহযোগিতা প্রসারিত করব এবং তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
১০ ঘণ্টা আগে