
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ। এই খবরের পর সোমবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন কারা অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়।
জনমনে বিভ্রান্তি নিরসনে কারা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীর কয়েদি নম্বর ৫১৭৭ /এ। মুনতাসির আল জেমি (২৬)। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কালিয়ান গ্রামের আব্দুল মজিদের ছেলে জেমি গত ৬ আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে ৮৭ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দিসহ ২০২ জন বন্দীর সঙ্গে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইতিমধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দিসহ ৫১ জন বন্দীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বন্দীকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আবরার হত্যা মামলায় কারাগারে থাকা বিভিন্ন দণ্ডে দণ্ডিত ২২ জন বন্দীর মধ্যে বর্তমানে ২১ জন বন্দী কারাগারে আটক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার একসঙ্গে পদত্যাগ করার পর দুই সপ্তাহ ধরে কমিশনশূন্য। ৩ মার্চ তিন সদস্যের কমিশন পদত্যাগ করে। এখনো নতুন কমিশন গঠনের জন্য বাছাই কমিটি (সার্চ কমিটি) গঠন করা হয়নি।
৫ ঘণ্টা আগে
প্রায় ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও সার্জেন্ট। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে তাদের জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার থেকে টানা ছুটি শুরু হচ্ছে। ফলে ঘরে ফিরতে রাজধানী ছাড়ার ঢেউ আজ থেকে অনেকটাই বেড়ে যাবে। গতকাল সোমবার অফিস সময় শেষে বিকেল থেকেই ট্রেন ও বিভিন্ন বাসস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা যায়।
৮ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নিত করার মতো বড় কোনো চ্যালেঞ্জ নেই। তারপরও যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে