
বর্তমান সংসদকে মজলুমের সংসদ আখ্যা দিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘আমরা বিএনপি-জামায়াত জাতীয় সংসদে পিঁপড়ার বলের মতো (দলা পাকিয়ে) থাকতে চাই। আমরা সবাই মিলে দেশটাকে নিয়ে বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়ে এখানে বসেছি।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের ঐক্যের কথা তুলে ধরেন চিফ হুইপ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের কার্যক্রমের উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘এই সংসদে বলা হতো জামায়াত-বিএনপি। এই কথা বলেই আমাদের আক্রমণ করা হতো। শুরুই হতো জামায়াত-বিএনপি। তারপর আমাদের বিরুদ্ধে স্লোগান তৈরি করল—“৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”। এটা টেলিভিশন-রেডিওতে বলা হতো। “তুই রাজাকার, তুই রাজাকার” এটা পত্রিকার একটা হেডলাইন ছিল। আমরা দীর্ঘদিন এ রকম পরিস্থিতি মোকাবিলা করেছি। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি।’
নূরুল ইসলাম মনি বলেন, ‘বিপদ থেকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি। যখন পানি আসে, তখন পিঁপড়ারা একত্র হয়। একটা বল আকারে হয়। আপনারা দেখেছেন কি না জানি না, আমি দেখেছি, একটা বল হয়ে যায়। নিচে যে পিঁপড়াটা পড়ে, সেটা আবার ওপরে ওঠে, ওপরের পিঁপড়াটা নিচে যায়। এ রকম করে বেঁচে থাকে, একটা বলের মতন করে। তারা কেউই মারা যায় না। সবাই বেঁচে থাকে।’
চিফ হুইপ বলেন, ‘আমি মনে করি, আজকের জাতীয় সংসদ এইখানে দাঁড়িয়ে এই পিঁপড়ার বলের মতনই। আমরা কেউ মরতে চাই না। আমরা বাঁচতে চাই সবাই মিলে। আমরা বাঁচতে চাই দেশটাকে নিয়ে। দেশটাকে বাঁচিয়ে তারপর আমরা বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়ে এখানে বসেছি।’

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প...
৫ মিনিট আগে
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তৃতীয় পক্ষ দেশে অশান্তি সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে...
৩৬ মিনিট আগে
ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ, অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনীতির পটপরিবর্তনের পর এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও খুনোখুনির একাধিক ঘটনা ঘটেছে। কয়েক দশক ধরে এটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে