
পেট্রলপাম্পে লাইন ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পেট্রলের লাইন এখন নেই, লোডশেডিংও কমে গেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
ফ্যাসিস্ট এসে সব ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘কোনো সিস্টেম রেখে দিয়ে যায়নি। আমরা যে মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করি, ২০ বছরের ভূত প্রতিটা মন্ত্রণালয়ে বসে আছে। সেগুলোকে পার করে আমাদের চলতে হয়।’
জ্বালানি সংকট এখন আর নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে আমাদের বিরোধীদলীয় নেতা উদ্গ্রীব হয়ে গিয়েছিলেন যে—পেট্রলের সমস্যা, বিদ্যুতের লোডশেডিং। উনি আমাদের বলেছিলেন–একসঙ্গে কাজ করি, আমরা কমিটি করেছিলাম। আগামী রোববার এ কমিটি বসবে। কিন্তু আল্লাহর রহমতে পেট্রলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে।’

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৫ ঘণ্টা আগে