রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানোর বিধান নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ‘রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন’ বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীতে স্পিকারের পড়ানো–সংক্রান্ত বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন। গতকাল সোমবার রিটটি করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। সঙ্গে ছিলেন—আইনজীবী ফাতেমা-তুজ-জোহরা। রাষ্ট্রপক্ষে ছিলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

সিপিআই এর দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (এক শ)–এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়।
৯ মিনিট আগে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবিরের একটি ভিডিও ফুটেজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গত শনিবার রাজধানীর মিরপুরে নির্বাচনী গণসংযোগের সময় এক বয়োজ্যেষ্ঠ ভ্রাম্যমাণ পান বিক্রেতাকে ১ হাজার টাকার নোট গুঁজে দেওয়ার ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক দলগুলোর ও প্রার্থীদের পরস্পরের প্রতি বাক্যবাণ, অভিযোগ, নানান প্রতিশ্রুতির মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মাঠের আনুষ্ঠানিক প্রচার বন্ধ হলেও প্রার্থীরা এবং তাঁদের সমর্থকেরা ঝুঁকে পড়বেন...
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে অন্তত ৮৪টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ কারণে এসব আসনে ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে