দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই সংলাপ শুরু হয়েছে।
এবারের সংলাপে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, প্রধান বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি।
সংলাপে আমন্ত্রণ পেয়েছেন যাঁরা
লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ, আইন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নাজমুন নাহার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, আদর্শ পল্লী উন্নয়ন সংস্থার (আপউস) নির্বাহী পরিচালক মো. আব্দুল হাই, বাংলাদেশ আলোকিত প্রতিবন্ধী পুনর্বাসন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমান, মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সঞ্চিতা তালুকদার, ডরপের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম নোমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, হিউম্যান রাইটস ডিজএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাজীব শেখ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকারের নির্বাহী পরিচালক মো. জালাল উদ্দিন, রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশনের (রিহাফ) চেয়ারম্যান এই এম আব্দুর রাজ্জাক, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মওউসের চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের মহাসচিব মো. আসিফ মাহমুদ, উত্তরণের প্রধান নির্বাহী শহিদুল ইসলাম।
ডেমোক্রেসিওয়াচের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারমা দত্ত, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ, ইন্টিগ্রেটেড সোসাইটি ফর উম্যান অ্যান্ড চাইল্ড হেলথের নির্বাহী পরিচালক লুৎফুন নাহার, দ্য গুড আর্থের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার, বিবি আছিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক (সিইও) মো. মনির হোসেন, লুৎফর রহমান ভূইয়া ফাউন্ডেশনের (এলআরবি) নির্বাহী পরিচালক সুলতানা রাজিয়া, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম ও ইলেকশন স্পেশালিস্ট ড. আবদুল আলীম।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থারও একটি নির্ভরযোগ্য অংশীদার। ১৯৮৯ সালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের...
১ মিনিট আগে
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের দুটি বিদ্যুৎকেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দুই কেন্দ্র চালু হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এবং আগের দিনের তুলনায় লোডশেডিংও কমে এসেছে।
১ ঘণ্টা আগে
বিগত সময়ে স্বাস্থ্য খাতের বিপর্যয়, ভুল নীতি ও হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশের অর্থনৈতিক খাত সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উৎপাদন ও বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল, পুঁজিবাজারে সর্বস্ব হারিয়ে সাধারণ মানুষ আত্মহত্যা
২ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের
২ ঘণ্টা আগে