জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত জ্বালানি তেল ডিজেলে আমদানি পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স কমানোর পর কমানো হচ্ছে জ্বালানি তেলের দাম। ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই হ্রাসকৃত দাম দু-এক দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল, যা মোট জ্বালানির ৭৩ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল রোববার ডিজেলে আগাম কর ৫ শতাংশ প্রত্যাহারের পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে।
মন্ত্রণালয় ও বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেল ও অকটেনের দাম ‘প্রতীকী’ কমানো হবে। এনবিআরের ভ্যাট ও ট্যাক্স ছাড়ের ফলে ডিজেলে লিটার প্রতি আমদানিতে খরচ কমেছে ২ দশমিক ৬৬ টাকা।
সর্বশেষ গত ৫ আগস্ট বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির চাপ কমানোর কারণ দেখিয়ে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়েছে। ওই দিন রাত ১২টায় কার্যকর হওয়া নতুন দাম ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।
বিপিসির তথ্য মতে, দেশে ডিজেলের বাৎসরিক চাহিদা গড়ে ৪৫–৫০ লাখ টনের মতো। ডিজেলের চাহিদার পুরোটাই আমদানির মাধ্যমে জোগান দেওয়া হয়। মোট ডিজেলের ১০ শতাংশ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে এবং বাকি ৯০ শতাংশ ব্যবহার হয় যানবাহনে।যেখানে দেশে গড়ে প্রতিদিন ডিজেল বিক্রি হয় ১৩ হাজার ৬০৭ টন।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩০ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৪০ মিনিট আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে