
বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত ঐতিহাসিক ইফতার অনুষ্ঠানে অংশ নিতে এসে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় এক লাখ রোহিঙ্গা অংশ নেন। তবে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও নেয়ামত উল্লাহ নামের এক রোহিঙ্গা দুর্ঘটনার শিকার হন, যা অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য বেদনাদায়ক হয়ে ওঠে।
ক্যাম্প কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অনুষ্ঠানের সময় ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আহত চারজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রায় এক লাখ রোহিঙ্গা এই ঐতিহাসিক ইফতারে অংশ নেন এবং জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
১০ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১২ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১৩ ঘণ্টা আগে