Ajker Patrika

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ পাবেন না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২০: ১৯
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ পাবেন না
ফাইল ছবি

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

এর ফলে সরকারের নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার যে বিধিনিষেধ, তা বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ২০০৯ সালের নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্যের সারের ডিলারশিপ নেওয়ার সুযোগ ছিল। বর্তমান সরকার সেটিকে যুগোপযোগী করে স্বচ্ছতা আনার চেষ্টা করেছে। নতুন নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ থাকলে পরিবারের অন্য কোনো সদস্য আবেদন করতে পারবেন না।

অ্যাটর্নি জেনারেল জানান, সরকারের নতুন নীতিমালা চ্যালেঞ্জ করে দুটি রিট করা হয়েছিল। হাইকোর্ট বিদ্যমান ডিলারশিপ থেকে আবেদনকারীদের বাদ না দেওয়ার নির্দেশনা ও নীতিমালার ওই অংশের ওপর স্থিতাবস্থা জারি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করলে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত