ঢাকা: রাজধানীর খিলগাঁও ও ভাটারা থানা এলাকা থেকে বিশেষ ধরনের মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডিসহ গ্রেপ্তার পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচজন হলেন বিএস সিরাজুস সালেকীন ওরফে তপু, এস এম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকিব, সাইফুল ইসলাম ওরফে সাইফ ও নাজমুল ইসলাম।
আজ দুপুরের পর আসামিদের আদালতে হাজির করা হয়। রাজধানীর খিলগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় প্রত্যেককে দশ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই বদরুল আল আমিন এই রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন যাবৎ ভয়াবহ মাদক এলএসডি, ইয়াবা, গাঁজা অনলাইনে ও সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছেন। তাঁরা একটি সংঘবদ্ধ মাদক বিক্রেতা দলের সদস্য। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার ও এলএসডির উৎস খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত শনিবার রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও ও মতিঝিল জোনের পুলিশের কয়েকটি দল মাদক দ্রব্য উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খিলগাঁও কমিউনিটি সেন্টারের পাশে কয়েকজন যুবক এলএসডি বিক্রি করছে। পরে পুলিশ সালেকীন ওরফে তপু, এস এম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকি কে কমিউনিটি সেন্টারের পাশ থেকে আটক করে। তিনজনের কাছ থেকে এলএসডি মিশ্রিত পাঁচটি ব্লট পেপার ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই তিনজনের দেওয়া তথ্য মোতাবেক ভাটারা থানার বারিধারা থেকে সাইফুল ইসলাম ওরফে সাইফ ও নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুইটি এলএসডি ব্লট পেপার ও নয় গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় খিলগাঁও থানায় এসআই মানসুরুল করিম বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান নিজের গলায় দা চালিয়ে আহত অবস্থায় মারা যাওয়ার পর বিষয়টি তদন্তে নামে আইন- শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। হাফিজুরেরর বন্ধুদের খুঁজতে গিয়ে ধানমন্ডি থানা এলাকা থেকে তিনজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে এলএসডি মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে রিমাণ্ডে আছেন। এই বিশেষ ধরনের মাদক নিয়ে তারপর থেকে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়।
এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।
এলএসডি কে 'সাইকাডেলিক' মাদক হিসেবে চিহ্নিত করা হয়। কারণ এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো 'হ্যালুসিনেট' বা অলীক বস্তু প্রত্যক্ষও করে থাকে।

তথ্যের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বস্তুনিষ্ঠতা। তাই গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বস্তুনিষ্ঠ গণমাধ্যম গড়ে তুলতে অপতথ্য মোকাবিলায় কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
১ ঘণ্টা আগে
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন।
৫ ঘণ্টা আগে
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের নয়। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো মিসকন্ডাক্টের অভিযোগ ওঠে, সেটি দেখার বিষয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের।
৫ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সরকারনির্ধারিত ভাড়ার বাইরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে দেশের মালিক সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে