
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণমাধ্যমের সম্পাদকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের একটি প্রতিনিধিদল। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বৈঠক সম্পর্কে সুজন মাহমুদ জানান, বৈঠকে স্বাধীন গণমাধ্যমচর্চা ও সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সে বিষয়ে সম্পাদকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
উপপ্রেস সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশে বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের গঠনমূলক সমালোচনা নিশ্চিতভাবেই দেশের জন্য মঙ্গলজনক। তবে একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যেন গণমাধ্যমে যথাযথভাবে ফুটে ওঠে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন। যাতে সাধারণ মানুষ সরকারের ইতিবাচক উদ্যোগগুলো সম্পর্কে স্পষ্টভাবে অবগত হতে পারে।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
১০ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১৩ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১৩ ঘণ্টা আগে