মুজিব শতবর্ষে দেশের এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সংগঠনের নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে। করোনায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ হওয়ার পথে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে রয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা এবং অভিভাবকদের আয় কমার কারণে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ছাড়া কোনো বিকল্প নেই।
বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মেজবাহুল প্রিন্স বলেন, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের আওতাভুক্ত না করলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে না। এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতার ৫০ বছরেও জাতীয়করণের আওতাভুক্ত না করা দুঃখজনক।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি তালুকদার আব্দুল মান্নাফ বলেন, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর অথচ তাদের নিজেদের ঘরভাড়া মাত্র ১,০০০ টাকা, যা খুবই লজ্জাজনক।

নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
২৯ মিনিট আগে
ফেনসিডিলের চোরাচালান ঠেকাতে ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। চলছে নিয়মিত অভিযানও। তারপরও থেমে নেই মাদক চোরাচালান। ফেনসিডিলের বিকল্প হিসেবে এখন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন নতুন নামের ‘কাশির সিরাপ’।
৮ ঘণ্টা আগে
দেশের নদীবন্দর ও নৌপথ উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে বরাদ্দের বেশির ভাগ টাকা খরচ হচ্ছে ড্রেজিংয়ে। কিন্তু কোথায় কতটা ড্রেজিং প্রয়োজন, নৌযান ও পণ্য চলাচলের পরিমাণ এবং ভবিষ্যৎ চাহিদার নির্ভরযোগ্য তথ্য ছাড়া এত ব্যয়ের ড্রেজিং অপচয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৮ ঘণ্টা আগে
উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা....
১৪ ঘণ্টা আগে