এমপিওভুক্ত শিক্ষকদের অধিকাংশেরই ডিসেম্বর-২০২৪–এর বেতন এখনো পর্যন্ত ব্যাংকে হিসাব নম্বরে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
আজ শুক্রবার বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ ইয়াছিন সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লবের পক্ষে এই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থসংকটে পড়েছে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। এতে তাঁদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক। শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।
এতে আরও বলা হয়, শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে মন্ত্রণালয়, যা একধরনের প্রহসন। যদি কাগজপত্র নিরীক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে ইএফটি প্রক্রিয়ার আগে সে কাজটি করা উচিত ছিল। ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না।
এমপিও–সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখাসহ অতিসত্বর লাখ লাখ শিক্ষক-কর্মচারীদের অর্থসংকট লাঘবে বেতন ছাড় দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

জনগণের সরাসরি ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা বা কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদের উপদেষ্টা ফরিদা আখতার। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, ‘৫০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য রাখেন।
৭ মিনিট আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়াই অন্তত আট হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্সের অধিকাংশই পেয়েছেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং তাঁদের স্বজনেরা।
১ ঘণ্টা আগে
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এই ট্রাস্টের নতুন এমডি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে