
হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
আজ সোমবার এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রুল জারি করেন।
জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে রিট করেছিলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আবেদনের পক্ষে শুনানি করেন মুহাম্মদ হাসান শহীদ কামরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। গোবিন্দ চন্দ্র প্রামাণিক আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, খুলনার বটিয়াঘাটা উপজেলার ইব্রাহিম শেখ নৈশপ্রহরীর চাকরি করতেন। ২০০৩ সালে রাতের পাহারা শেষে সকালে ঘরে ফেরার পথে হত্যাসহ বিভিন্ন অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি কোনো আইনজীবী নিয়োগ করতে পারেননি। পরে বিচারিক আদালত ইব্রাহিম শেখকে মৃত্যুদণ্ড দেন। অন্য একটি মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট ইব্রাহিম শেখকে খালাস দেন। সে সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য মামলা থেকেও খালাস পান তিনি। কিন্তু তদবিরের অভাবে খালাসের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় আট বছর সময় লাগে।
এদিকে দীর্ঘ ২২ বছর কারাগারে থাকতে তাঁর মা মারা যান, স্ত্রী অন্যত্র চলে যান। দীর্ঘদিন কারাবাস করার পর চরম দারিদ্র্য ও আর্থিক অসচ্ছলতার কারণে তিনি চিকিৎসা নিতে পারছেন না। বিষয়টি নিয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জনস্বার্থে রিটটি করে।

২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান...
৩৬ মিনিট আগে
সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না—এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে—এমন দাবি করে ২ ও ১৩ সেপ্টেম্বর করা সংস্থাটির প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১ ঘণ্টা আগে