আগ্রা, বারাণসী, পিপরাওয়াল, কানপুর, বালিয়া, শ্রাবস্তী, কুশীনগর, লক্ষ্ণৌ, ঝাঁসি, এলাহাবাদ, বুদাউন, মিরাট, মথুরা ও জৌনপুর ইত্যাদি প্রাচীন ও মধ্যযুগের ঐতিহাসিক জায়গা দেখতে যেতে হবে ভারতের উত্তর প্রদেশ। ভারতের এ অঞ্চলে গত বছর পর্যটকদের ঢল নেমেছিল বলে জানা গেছে।
আনুমানিক ৪৮ কোটি পর্যটক ভারতের উত্তর প্রদেশ ভ্রমণ করেছে বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একে তিনি উত্তর প্রদেশের ‘অপার সম্ভাবনা’ বলে উল্লেখ করেছেন। ঝাড়খন্ডের আদিবাসীদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক আদর্শের সৃজনশীল উদ্যোগ ‘সম্বাদ’ আয়োজিত এক ইকো–ট্যুরিজম নিয়ে আলোচনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ কথা বলেন।
যোগী আদিত্যনাথ এক ভাষণে বলেন, এ এলাকা আধ্যাত্মিকতা, পর্যটন, হেরিটেজ এবং ইকো-ট্যুরিজমের অভিজ্ঞতা দেয় বলে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই লাখ মানুষ অযোধ্যার মতো জায়গাগুলো ভ্রমণ করে।
সূত্র: ট্যুরিজম ব্রেকিং নিউজ

ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
২৫ মিনিট আগে
ঘুম থেকে জেগেছি সূর্য ওঠার আগেই। কিন্তু চোখে নিদ্রাদেবী এখনো ভর করে আছেন। অনেক কষ্টে জেগে থাকার চেষ্টা করছি। কারণ, আজ সকাল সকাল বের হতে হবে নতুন গন্তব্যের দিকে। আমি ছাড়া অন্য সবাই ঘুমে। চোখ থেকে ঘুম তাড়াতে কী করা যায়, ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আবারও ঘুমিয়ে গেলাম।
৪০ মিনিট আগে
এ বছরের ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডস বেস্ট অব দ্য বেস্ট উপাধিতে ভূষিত বিশ্বসেরা কয়েকটি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করেছে ট্রিপ অ্যাডভাইজার। তালিকায় এশিয়ার তিনটি দেশের তিনটি অনন্য সৈকত জায়গা করে নিয়েছে। পর্যটকদের ভোটে নির্বাচিত সেরা সৈকতের তালিকায় থাইল্যান্ডের বানানা বিচ আছে ৬ নম্বরে।
১ ঘণ্টা আগে
বিশ্বভ্রমণ মানেই চড়তে হবে উড়োজাহাজে—এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এক ভিন্নধর্মী অভিযানে নেমেছেন মিসরের তরুণ ভ্রমণকারী ওমর নক। ৩১ বছর বয়সী এই অভিযাত্রী পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন পূরণ করছেন সম্পূর্ণ উড়োজাহাজবিহীন পথে। এই পথে তাঁর সঙ্গী কখনো উট, কখনো পালতোলা নৌকা, আবার কখনো মুরগি বোঝাই ট্রাক।
১০ ঘণ্টা আগে