ভ্রমণে অনেকে সঙ্গে খাবার রাখেন। কিন্তু বিমানভ্রমণে ৬টি খাবার সঙ্গে রাখা যাবে না।
তরল খাবার
বিমান ভ্রমণে ১০০ মিলিলিটারের বেশি স্যুপ, সস, দই ইত্যাদির মতো তরল খাবার বহন করা যায় না। এমনকি মাখন নিয়েও বিমান ভ্রমণ করতে পারবেন না। আবার এমন অনেক তরল খাবার বা পানীয় আছে, যেগুলো নিরাপত্তার জন্য সঙ্গে নেওয়া যাবে না। তাই বিমানে ভ্রমণের ক্ষেত্রে তরল যেকোনো খাবার বাদ দেওয়া ভালো।
ফল ও কাঁচা সবজি
বিশ্বের অনেক দেশ বিমানে ফল ও কাঁচা সবজি নিয়ে ভ্রমণের ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি এগুলো দিয়ে তৈরি কিছু খাবার নিয়ে তাদের এয়ারপোর্ট পর্যন্ত প্রবেশ নিষেধ।
অতি গন্ধযুক্ত খাবার
রসুন বা পেঁয়াজের মতো অনেক খাবার রয়েছে, যেগুলো অতিরিক্ত গন্ধ ছড়ায়। এমন খাবার নিয়ে বিমানে ভ্রমণ পুরোপুরি নিষেধ না হলেও এগুলো অন্য যাত্রীদের জন্য অস্বস্তির কারণ।
পচনশীল খাবার
কাঁচা মাংস বা মাছের মতো কোনো ধরনের পচনশীল খাবার সঙ্গে নেওয়া যাবে না। তবে কর্তৃপক্ষের নিয়মে সঠিক পদ্ধতিতে এ ধরনের খাবার মোড়কজাত করা হলে সঙ্গে নেওয়া যাবে।
মোড়ক ছাড়া খাবার
কোনো খোলা খাবার সঙ্গে নিলে এয়ারপোর্ট নিরাপত্তাকর্মীদের কাছে বাধার মুখে পড়বেন। কারণ, নিরাপত্তার জন্য মোড়ক ছাড়া কোনো খাবার বিমানে নিয়ে প্রবেশ নিষেধ।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (১২-১৩ সেপ্টেম্বর) উপলক্ষে বিশ্বনেতাদের অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে দেশটির রাজধানী নয়াদিল্লি। সম্মেলনের মূল ভেনু ভারত মণ্ডপম হলেও অতিথিরা অবস্থান করবেন তাজমহল, দ্য লীলা প্যালেস, দ্য ললিতসহ বিভিন্ন পাঁচতারকা হোটেলে...
১১ ঘণ্টা আগে
জীবনের জটিল সমীকরণে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়, তখন আত্মহত্যার মতো একটি ক্ষণিকের সিদ্ধান্ত নিভে দেয় বহু সম্ভাবনাময় দীপ। এটি কেবল একজন ব্যক্তির জীবনাবসান নয়, বরং এক গভীর বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবী থেকে ঝরে যায় একটি মূল্যবান প্রাণ।
১৪ ঘণ্টা আগে
ভাদ্র মাসের গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। এ সময়ের গরমটা একটু অন্য রকম। ঘেমে যাওয়ার পর যখন হাত-মুখ ধুচ্ছেন, তখনই একটা শুষ্ক টানটান ভাব ত্বকে অনুভূত হয়। এভাবে অনেকের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং ত্বকে টান ধরছে। ভাদ্র মাসের গরমে তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা।
১৬ ঘণ্টা আগে
আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
২১ ঘণ্টা আগে