নকশিকাঁথা আর বিভিন্ন হস্তশিল্পের জন্য প্রসিদ্ধ জামালপুর জেলা। বিখ্যাত সাধক পুরুষ হজরত শাহ জামাল (রহ.)–এর স্মৃতিবিজড়িত জামালপুরের আনাচকানাচে রয়েছে বেশ কিছু পর্যটন স্পট। পাহাড়, টিলা, গাছপালা, পাখির গান, নদীর কলতান ছড়িয়ে আছে সেই সব জায়গায়।
জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়া পিকনিক স্পটের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছবির মতো দেখা যাবে গারো পাহাড়। এই পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় ঝরনাধারা, পাহাড়ি গুচ্ছগ্রাম আর দিগন্তজোড়া ঘন সবুজ। এখানে আছে যমুনা, পুরোনো ব্রহ্মপুত্র, বানার, ঝিনাইয়ের মতো নদ-নদী।
পাটশিল্পের জন্য জামালপুরের সরিষাবাড়ী উপজেলাকে ‘দ্বিতীয় ডান্ডি’ বলা হতো একসময়। ২২টি পাটকলের শব্দে মুখর থাকত এই জনপদ। ধীরে ধীরে অধিকাংশ পাটকল বন্ধ হয়ে যায়। সোনালি অতীতের স্মৃতি হাতড়ে দেখা যেতে পারে সরিষাবাড়ীতে। এশিয়া মহাদেশের অন্যতম বড় সার কারখানাটিও সরিষাবাড়ীর তারাকান্দিতে। অনুমতি নিয়ে পর্যটকদের জন্য রয়েছে সার উৎপাদন-প্রক্রিয়া দেখার সুযোগ। আরও আছে সোলার পাওয়ার প্ল্যান্ট, জগন্নাথগঞ্জ ঘাট, যমুনা জেটি ঘাট। ভোজনরসিক পর্যটকদের জন্য রয়েছে সরিষাবাড়ীর বিখ্যাত প্যারা মিষ্টি খাওয়ার সুযোগ।
শীত আসছে। ধীরে ধীরে হলুদ হয়ে উঠবে সরিষাবাড়ী। যত দূর চোখ যায় দেখা যাবে সরিষার খেত। অগ্রহায়ণের হিমেল বাতাসে দুলতে দেখা যাবে কচি সরিষার গাছ। আর এ মাসের শেষ সপ্তাহ থেকে দেখা দেবে সরিষার ফুল। শীতের আমেজ বাড়ার সঙ্গে বাড়ে সরিষার ফুলও।
জামালপুরের মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া গ্রামে আছে ‘মুক্তিসংগ্রাম জাদুঘর’। জাদুঘরটিতে রয়েছে ব্রিটিশবিরোধী সংগ্রাম, ফকির বিদ্রোহ, মুক্তিযুদ্ধ ইত্যাদি সম্পর্কে অনেক নিদর্শন। রয়েছে ১৯৩৪ সালে বাঁশ দিয়ে নির্মিত গান্ধী আশ্রম। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের মূল সদর দপ্তর ছিল জামালপুরের কামালপুরে।
১৯৩৮ সালে জামালপুরের বাহাদুরাবাদে চালু হয়েছিল বহুল আলোচিত ও ঐতিহ্যবাহী রেলওয়ে-ফেরি। কালের পরিক্রমায় এই বিরল ফেরি চলাচল বন্ধ হলেও এখনো বহু স্মৃতি আগলে বাহাদুরাবাদ ঘাট রয়েছে ঠিকই। দেখে আসা যাবে যমুনা সেতু চালুর আগে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ কেমন ছিল, সেটি। এগুলো ছাড়াও জামালপুরে আছে লাউচাপড়া পিকনিক স্পট, গান্ধী আশ্রম, দয়াময়ী মন্দির, লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক, মালঞ্চ মসজিদ, ঝিলবাংলা সুগার মিল, যমুনা সিটি পার্ক ইত্যাদি।

আমি ভ্রমণ করছি সেই ছোটবেলা থেকে। ভ্রমণ করতে আমার বেজায় ভালো লাগে; অনেকটা ‘পাগলা ভাত খাবি? হাত ধোবো কোথায়!’ টাইপ। আমার স্বামী, বিয়ের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বক্তব্য দিতে যান। তাঁর পেপার রেডি করার আগেই আমার সুটকেস গোছানো হয়ে যায়। তো, এমন সব ভ্রমণে আনন্দের সঙ্গে নানা রকম সমস্যারও সম্মুখীন হতে হয়।
৪২ মিনিট আগে
সকাল ও বিকেল দুবেলা সৈকতে সময় কাটাতে পারেন। শিশুদের নিয়ে সকালের দিকে সাগরের পানিতে নামা ভালো। বিকেলটা সৈকতে বসে বা হেঁটে বেড়ান। বেড়ানোর আগে আবহাওয়ার সতর্কসংকেত জেনে নিন। লাবণী, কলাতলী ও সুগন্ধা বিচ ভ্রমণ করতে পারেন। হঠাৎ বৃষ্টিতে শিশু যেন ভিজে না যায় তাই সঙ্গে ছাতা রাখুন।
২ ঘণ্টা আগে
‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
১৩ ঘণ্টা আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
১৬ ঘণ্টা আগে