২০২৫ সালে মুক্তি পাওয়া ভ্রমণবিষয়ক চলচ্চিত্রগুলোর মধ্যে বেশ কয়েকটি দর্শকপ্রিয়তা এবং একই সঙ্গে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সে রকম পাঁচটি তালিকা রইল ভ্রমণপ্রেমীদের জন্য।
দ্য ম্যাপ দ্যাট লিডস টু ইউ
মায়ের মৃত্যু হওয়ার পর এক রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়া তরুণীর গল্প বলা হয়েছে এই চলচ্চিত্রে। যুক্তরাজ্যে এই ছবি দর্শকমহলে ‘টেরিফিক ট্রাভেল রোমান্স’ হিসেবে পরিচিতি পায়। ইউরোপের ছোট ছোট রেলস্টেশন, কফি শপ আর পাহাড়ি গ্রামের নৈসর্গিক দৃশ্য এই ছবির অন্যতম আকর্ষণ।
আন আমেরিকান অ্যাব্রোড
এই রোমান্টিক কমেডির কেন্দ্রীয় চরিত্র একজন পেশাদার ভ্রমণ উপস্থাপক। ক্রোয়েশিয়া, ইতালি ও গ্রিসের বিভিন্ন দ্বীপে চলচ্চিত্রটির শুটিং হয়। পর্যটন নগরীগুলোর ব্যস্ত রাস্তা, বোহিমিয়ান ক্যাফে আর সূর্যাস্ত দেখা সমুদ্রসৈকতের দৃশ্য এই ছবিকে ভ্রমণপিয়াসি দর্শকের জন্য বিশেষ করে তুলেছে।
লাভঁতুরা
গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এটি। সার্ডিনিয়া দ্বীপে এক পারিবারিক রোডট্রিপের গল্প বলা হয়েছে এই ছবিতে। ভূমধ্যসাগরের ফিরোজা জলরাশি, পাথুরে সৈকত
আর সাদা ঘরবাড়ির সার্ডিনিয়ার দৃশ্য এ ছবিকে ভ্রমণকাহিনির এক অনন্য উদাহরণে পরিণত করেছে।
অন দ্য রোড
এই থ্রিলারধর্মী রোড-ট্রিপ চলচ্চিত্র লাদাখের দুর্গম পাহাড়ি পথকে কেন্দ্র করে নির্মিত। সম্পূর্ণ লাদাখ অঞ্চলে শুটিং হয় এই সিনেমার। লাদাখের অপার সৌন্দর্য এই ছবিকে ভ্রমণপ্রেমী দর্শকের কাছে অনন্য করে তুলেছে।
দ্য মিসিং ট্যুরিস্ট
ইউটিউবে মুক্তি পায় এটি। এক ব্রিটিশ পর্যটক নিখোঁজ হওয়ার গল্পের সূত্র ধরে এগিয়ে চলে অ্যাডভেঞ্চার এই ভিডিও। কোহিমা থেকে শুরু করে মন জেলার প্রত্যন্ত গ্রাম, যুদ্ধের স্মৃতি আর পাহাড়ি ঝরনার পথ এর মূল আকর্ষণ।

কিয়ারা আদভানি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের কারণে আলোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। যদিও তাঁর কাজ, ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ প্রায় সবই আমাদের আকর্ষণ করে। তবু তাঁর সৌন্দর্য নিয়ে যেন না বললেই নয়। আমাদের বাক্রুদ্ধ করে দেয় তাঁর অসাধারণ সৌন্দর্য...
৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘রেমিটলি’ প্রকাশ করেছে বিশ্বের ভদ্র বা মার্জিত দেশের তালিকা। তাতে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম। পর্যটকদের প্রতি স্থানীয়দের বিনয়ী আচরণ এবং চমৎকার আতিথেয়তার কারণে দেশটি ভ্রমণপিয়াসিদের পছন্দের তালিকায় শীর্ষ আসন দখল করেছে। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকতে...
৯ ঘণ্টা আগে
বৈশাখ মাস শুরু হয়ে গেল। তার মানে, গ্রীষ্মকাল শুরু। প্রচণ্ড গরম পড়বে এখন। হঠাৎ হঠাৎ হবে ঝড়। বাংলাদেশে গ্রীষ্ম মানে তীব্র দাবদাহ, উচ্চ আর্দ্রতা এবং ক্লান্তিকর আবহাওয়া। মার্চ থেকে জুন—এই সময়টায় দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
১১ ঘণ্টা আগে
যেকোনো কর্মজীবী মানুষ সকালে অফিসের উদ্দেশে বের হন ঝরঝরে আমেজে। সব ঠিক থাকলে আগের রাতে ভালো একটা ঘুম দিয়ে, নাশতা করে আয়নায় নিজেকে সতেজ দেখেই বের হন সবাই। কিন্তু ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতেই কেমন যেন ম্যাড়ম্যাড়ে আর ক্লান্ত হয়ে পড়েন অনেকে। নারীদের মেকআপ কোথাও নষ্ট হয়ে যায়। আবার চুল হয়ে যায় রুক্ষ, চোখ...
১১ ঘণ্টা আগে