
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ—ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়া। দেশগুলো তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়েছে। টানা প্রবল বৃষ্টি, ভূমিধস আর জলস্ফীতি এই দেশগুলোর গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। এতে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। বছরের শেষ ভাগে যখন বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশগুলো ভিসা নীতি শিথিল এবং পর্যটন প্রচারণা জোরদার করেছে, তখনই এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানল পর্যটনের শীর্ষে থাকা এই তিন দেশে।
থাইল্যান্ডে রেকর্ড বৃষ্টি
টানা কয়েক দিনের বৃষ্টিতে দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেখানে ২০ লাখের বেশি মানুষ বন্যাদুর্গত হয়ে পড়েছে। তবে আশ্রয়কেন্দ্রে যেতে পেরেছে মাত্র ১৩ হাজার মানুষ। দক্ষিণের পর্যটনকেন্দ্র হাত ইয়াইয়ে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত শুক্রবার। বাণিজ্যিক এলাকাগুলো হাঁটুপানিতে থাকায় দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে। থাইল্যান্ডের ট্যুরিজম অথরিটি জানিয়েছে, হাত ইয়াই এবং সংখলাতে ভয়াবহ বন্যার কারণে পর্যটকদের চাহিদা কমছে। মালয়েশিয়ান পর্যটকদের বেশির ভাগ দক্ষিণ থাইল্যান্ডে তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৪ হাজার মালয়েশিয়ান নাগরিক হাত ইয়াই এবং এর আশপাশে বন্যার কারণে আটকা পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবাই নিরাপদে আছে।
ভিয়েতনামে অর্ধশতাব্দীর ভয়াবহতম বন্যা
ভিয়েতনামের দক্ষিণ কেন্দ্রীয় অঞ্চলে আছে ন্যা ট্রাং, কুই নহন ও ফু ইয়েনের মতো জনপ্রিয় সৈকত ও পর্যটনকেন্দ্র। দেশটির সরকার জানিয়েছে, সপ্তাহব্যাপী বন্যা ও ভূমিধসের ফলে সেই অঞ্চলে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। সঙ্গে আছে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি। প্রায় ১ দশমিক ১ মিলিয়ন বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ন্যা ট্রাং ও ডা লাট সংযোগকারী খান লে পাসে ঘটেছে ভূমিধস। সেই রাস্তা মেরামতে সময় লাগবে বেশ। তবে হো চি মিন সিটি, হ্যানয় এবং দা নাংয়ের মতো প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দাক লাক প্রদেশের তুয় হোয়া বিমানবন্দর ২০ নভেম্বর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। ইউকে ফরেন অফিস নিজ দেশের নাগরিকদের ভিয়েতনাম ভ্রমণের ক্ষেত্রে নতুন কোনো ভ্রমণ সতর্কতা জারি করেনি। তবে তাঁরা পরামর্শ দিয়েছেন, ভ্রমণকারীরা যেন স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলেন। এই বন্যা ভিয়েতনামের ইতিহাসে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানা গেছে।

মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলে সতর্কতা
এ বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী দেশ মালয়েশিয়াতেও বন্যা হয়েছে। দেশটির সীমান্তবর্তী বাণিজ্যিক শহর হাট ইয়াইয়ে গত ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এক দিনে সেখানে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। প্রবল বৃষ্টির কারণে সাতটি রাজ্যের ১১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইল্যান্ড সীমান্তসংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলানতান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৮ হাজার ২২৮ জন বন্যাকবলিত। মালয়েশিয়ায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও এর পরিস্থিতির অবনতি হয়েছে যথেষ্ট। বাতু কেভস, সানওয়ে লেগুন কিংবা সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটের মতো সেলাঙ্গরের উপকূলীয় জেলা এবং জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে ভারী বর্ষণের পর বন্যা হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিটি দেশ নিজেদের পর্যটনশিল্পকে করোনা মহামারির আগের পর্বে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। কিন্তু এই অবস্থা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দেশগুলো তাদের বার্ষিক টার্গেট পূরণ করতে পারবে কি না, সে বিষয়ে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে।
ইভিএন এক্সপ্রেস অবলম্বনে

তীব্র দাবদাহ আর ঘামের অস্বস্তি ভুলে বাঙালির এখন একটাই তৃপ্তি—পাতে হিমসাগর, গোবিন্দভোগ। কিন্তু সেই আম কি সত্যিই নিরাপদ? নাকি মিষ্টি স্বাদের আড়ালে কামড় দিচ্ছেন রাসায়নিক বিষে? কৃত্রিম উপায়ে আম পাকানো নিয়ে উদ্বেগ এখন তুঙ্গে। পুষ্টিবিদদের মতে, বাজারে কৃত্রিমভাবে পাকানো আমের ভিড়ে আসল আম চিনে নেওয়া এখন...
১ ঘণ্টা আগে
মানুষের শরীরের সিংহভাগই পানি দিয়ে গঠিত। তাই শরীরে পানির অভাব দেখা দিলে ছোট-বড় নানা শারীরিক সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক। শুধু তৃষ্ণা পাওয়া মানেই ডিহাইড্রেশন বা পানিশূন্যতা নয়, এটি শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
২ ঘণ্টা আগে
আজ আপনার আকাশছোঁয়া সাহস, কিন্তু ফিউজ হওয়া বাল্ব। লটারি বা শেয়ার বাজারে ভাগ্য পরীক্ষা করতে যাবেন না; বরং সেই টাকায় একটা ডাব কিনে খেয়ে পেট ঠান্ডা রাখুন। আজ আপনার সাহস বাঘের মতো গর্জন করবে বটে, কিন্তু অফিস বা বাড়িতে বসের সামনে গেলেই সেটা ভয়ে বিড়ালের মতো মিউ মিউ শুরু করতে পারে।
৩ ঘণ্টা আগে
সুস্থ থাকার জন্য দিনে ১০ হাজার কদম হাঁটার লক্ষ্য এখন অনেকের রুটিন। কিন্তু আপনি মোট কত কদম হাঁটছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, কীভাবে হাঁটছেন।’ অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত এক নতুন গবেষণায় দেখা গেছে, সারা দিন অল্প অল্প করে না হেঁটে একনাগাড়ে ১০ থেকে ১৫ মিনিট হাঁটা...
৪ ঘণ্টা আগে