শিশুদের নিয়ে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা সাজাতে হবে একটু অন্যভাবে। ঘুরতে গিয়ে শিশু যেন ক্লান্ত ও বিরক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সকাল ও বিকেল দুবেলা সৈকতে সময় কাটাতে পারেন। শিশুদের নিয়ে সকালের দিকে সাগরের পানিতে নামা ভালো। বিকেলটা সৈকতে বসে বা হেঁটে বেড়ান। বেড়ানোর আগে আবহাওয়ার সতর্কসংকেত জেনে নিন। লাবণী, কলাতলী ও সুগন্ধা বিচ ভ্রমণ করতে পারেন। হঠাৎ বৃষ্টিতে শিশু যেন ভিজে না যায় তাই সঙ্গে ছাতা রাখুন। নিরিবিলি সৈকত পেতে চাইলে যেতে হবে পাটুয়ারটেক সৈকতে।
এক পাশে সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। চলতে চলতে বদলে যাবে দৃশ্য। শিশুরা আনন্দ পাবে এ ভ্রমণে। গাড়ি বা অটোরিকশা নিয়ে ধীরে ধীরে এগোতে এগোতে সমুদ্র দেখা, মাঝপথে থেমে ছবি তোলা আর বাতাসের ছোঁয়া উপভোগ—সব মিলিয়ে সত্যিই মুগ্ধ করবে মেরিন ড্রাইভ।

কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে নানা রঙের সামুদ্রিক প্রাণী, অ্যাকুয়ারিয়াম টানেল আর আলোর খেলায় সাজানো প্রদর্শনী। এগুলো শিশুদের সমুদ্রজগৎ নতুনভাবে চিনতে সাহায্য করে। কাচের টানেলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে রঙিন মাছ আর সামুদ্রিক প্রাণী কাছ থেকে দেখে আনন্দ পাবে শিশুরা।
বড় বৌদ্ধমূর্তি, পুরোনো স্থাপনা আর শান্ত পরিবেশ পাওয়া যাবে রামু বৌদ্ধবিহারে। মন্দিরের ভেতর ও আশপাশ ঘুরে দেখে বৌদ্ধ স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে ও সুন্দর সব ছবি তুলতে জায়গাটি অনন্য।

অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
৪ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
৬ ঘণ্টা আগে
আমাদের আচরণ, জীবনযাত্রার পছন্দ কিংবা দৈনন্দিন অভ্যাস—এগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু সম্পূর্ণটাই কি আমরা নিয়ন্ত্রণ করি? এই বিষয়গুলো কিছুটা নিজেদের নিয়ন্ত্রণে আর কিছুটা লুকিয়ে আছে শরীরের ভেতরের জিনের অদৃশ্য সংকেতে। দীর্ঘকাল ধরে ধারণা করা হতো, আমাদের ব্যক্তিত্ব বা পছন্দ শুধু পরিবেশ...
৮ ঘণ্টা আগে