ভ্রমণের আনন্দ বেশির ভাগ সময় একান্ত ব্যক্তিগত। কিন্তু সেই আনন্দ ছড়িয়ে দেওয়া যায়। কোনো নির্দিষ্ট এলাকা থেকে ভ্রমণ শেষে ফেরার পথে প্রিয়জনদের জন্য আনতে পারেন উপহার। খেয়াল রাখবেন, যে এলাকায় ভ্রমণ করেছেন, উপহারগুলো যেন সেই এলাকার হয়। তাতে নিজের ভ্রমণের স্মৃতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি যাকে উপহার দিচ্ছেন, ভবিষ্যতে তাঁরও সেই এলাকায় যাওয়ার ইচ্ছা হবে।
স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য
কোনো এলাকায় ঘুরতে গেলে স্থানীয়ভাবে তৈরি পণ্য সংগ্রহ করুন। সেগুলোতে স্থানীয় মানুষের স্পর্শ থাকে। হতে পারে সেগুলো স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক, খাবার, মিষ্টি, চকলেট, মসলা, বাদ্যযন্ত্র, ছোট ছোট গয়না বা শোপিস। এগুলো পরিবার ও বন্ধুদের জন্য চমৎকার উপহার হতে পারে।
স্থানীয় লেখকদের বই
কোথাও যদি ঘুরতে যান, তাহলে স্থানীয় বইয়ের দোকানগুলোতে স্থানীয় লেখকদের বই খোঁজ করুন। সেসব বইয়ে স্থানীয় অনেক তথ্য থাকে। যাকে উপহার দেবেন, ভবিষ্যতে ভ্রমণের জন্য এসব তথ্য তাঁর কাজে লাগবে। এ ছাড়া সেটি রেসিপির বই হলে মাঝেমধ্যে সেই জায়গার স্মৃতি জাগিয়ে নিতে পারবেন রান্না করে।
খুঁজুন সুগন্ধি পণ্য
সুগন্ধি মানুষের জীবনের অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। পারফিউম, খাবারসহ সব ধরনের গন্ধ ভ্রমণের স্মৃতির অংশ। তাই ভ্রমণ থেকে ফেরার সময় চা, মসলা বা হার্বস, স্থানীয় সুগন্ধি মোমবাতি, তেল ইত্যাদি নিয়ে আসতে পারেন।
সূত্র: মিডল্যান্ড ট্রাভেলার্স

বিশ্ব ফুটবল ইতিহাসের পাতা ওল্টালে পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা নাজারিও রোনালদোর মতো কিংবদন্তিদের নাম জ্বলজ্বল করে। কেউ বল নিয়ন্ত্রণে জাদুকর, কেউ গোলমুখে খুনে মেজাজের জন্য পরিচিত, আবার কারও শক্তির জায়গা ছিল গতি আর অবিশ্বাস্য ড্রিবলিং।
১২ ঘণ্টা আগে
ফ্যাশন বরাবরই সমাজের দর্পণ। এটিকে সংস্কৃতি, ব্যক্তিত্ব এবং আমাদের আত্মপ্রকাশের পছন্দের উপায়ও বলা চলে। তবে এতকাল ফ্যাশন শিল্প লম্বা, স্লিম ও নিখুঁত ফরসা রংকে কেন্দ্র করে গড়ে ওঠা সৌন্দর্যের ধারণাকে ধন্য ধন্য করেছে। কিন্তু সময় বদলাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
গত কয়েক বছরে পুরো বিশ্বে রূপচর্চার ধরন বদলে গেছে। শুধু ক্লিনজার আর ময়শ্চারাইজারে ঠেকে নেই ত্বকসচেতনেরা। ক্লিনজার থেকে ময়শ্চারাইজারে বা সানস্ক্রিনে এসে ঠেকতে পার হতে হচ্ছে আরও দুই থেকে চার ধাপ।
১৬ ঘণ্টা আগে
শহরে যাঁরা বসবাস করেন, তাঁদের প্রায় সবার অভিযোগ, ঘর যতই ঝাড়ামোছা করা হোক না কেন, ধুলাবালি কমে না। রোজই আসবাবের ওপর পড়ে ধুলাবালুর স্তর। ঘরবাড়ি ধুলাবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে...
১৬ ঘণ্টা আগে