সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ৫০ টাকার নোটে একটি মসজিদের ছবি। বড় হয়ে যখন বুঝলাম, এটি বাঘা মসজিদের ছবি, সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললাম, দেখতে যাব।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে বাঘায় কিছু বন্ধুবান্ধবও আছে। তাদেরই একজন শিশির। তার কাঁধে ভর করে এক শুক্রবার রাজশাহী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বাঘায় গিয়ে উপস্থিত হলাম। প্রায় লাল ইটের প্রাচীন এই স্থাপনা চোখের সামনে দেখে তাজ্জব বনে গেলাম।
খুব বড় নয়। উইকিপিডিয়া জানাচ্ছে, মসজিদটির দৈর্ঘ্য ৭৫ ফুট এবং প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়ালের পুরুত্ব ৮ ফুট! যেখানে এখনকার যেকোনো বাড়ির দেয়ালের পুরুত্ব ৫ থেকে ১০ কিংবা খুব বেশি হলে ১৫ ইঞ্চি। সেই ১৫২৩ সালে রাজশাহীর প্রত্যন্ত বাঘা নামের জনপদে এই দৃষ্টিনন্দন মসজিদ প্রতিষ্ঠা করেন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ। এটি শুধু মসজিদই নয়, বলা চলে এক দারুণ ক্যানভাসও বটে। পুরো মসজিদের দেয়ালে রয়েছে টেরাকোটার প্ল্যাক। এ রকম প্ল্যাক দেখেছি বাঘার পাশের পুঠিয়া রাজবাড়ির মন্দিরের গায়ে। সেগুলো দেখতে মসজিদের দিকে এগিয়ে গেলাম। যতই এগিয়ে যাচ্ছি, ততই মন খারাপ হচ্ছে। কারণ, টেরাকোটাগুলো ক্ষয়ে যাচ্ছে রোদ-বৃষ্টিতে। বিষয়টি প্রাকৃতিক। কিন্তু দেখে খারাপ লাগছে যে প্রাচীন স্মৃতি বহন করে চলা এই মসজিদের সৌন্দর্য দিন দিন ম্লান হয়ে যাচ্ছে।
যাহোক, পুরো মসজিদ ঘুরলাম। বেশ খুঁটিয়ে দেখলাম টেরাকোটা। এখানকার টেরাকোটাগুলোতে মানুষের ফিগার নেই। আছে জ্যামিতিক আর ফুল, ফল, লতাপাতার নকশা। আমের মোটিফ দেখে ভালো লাগল। সেই প্রাচীনকালেও বাঘা এলাকায় আমের প্রাচুর্য ছিল।
সেই ছোটবেলা থেকে ৫০ টাকার নোটে দেখা এক প্রাচীন স্থাপনা চাক্ষুষ করে মনটা ভালো হয়ে গেল।

ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
১২ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
১৫ ঘণ্টা আগে
প্রিয় পারফিউমটি প্রতিদিন ব্যবহার করতে করতে হঠাৎ একদিন খেয়াল করলেন, আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না। পরিচিত সেই সতেজতা নেই। এর জন্য সব সময় পারফিউম দায়ী নয়। ভুলভাবে সংরক্ষণ করার কারণেও বদলে যেতে পারে প্রিয় সুগন্ধির ঘ্রাণ। পারফিউম বেশ সংবেদনশীল একটি জিনিস।
১৭ ঘণ্টা আগে
পোক দিবসের এই ‘পোক’ হলো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় ও সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। হাওয়াইয়ান ভাষায় পোক শব্দের অর্থ হলো টুকরো করা। সাধারণত কাঁচা মাছ ছোট ছোট কিউব বা টুকরো করে কেটে, বিভিন্ন মসলা ও সস দিয়ে মাখিয়ে ভাতের ওপর সাজিয়ে খাওয়া হয় এই খাবারটি। এটি বিখ্যাত জাপানিজ খাবার সুশির মতো কাঁচা মাছ...
২০ ঘণ্টা আগে