ঈদ তো এসেই গেল। এবার ছুটির পরিকল্পনার পালা। যাঁরা দূরে যাবেন কিংবা বেশ কয়েক দিনের জন্য ঘুরতে যাবেন, তাঁরা তো পরিকল্পনা করেই ফেলেছেন। কিন্তু যাঁরা ছুটিতে ঢাকায় থাকবেন, তাঁরা কি বাসাতেই থাকবেন? সেটা হলে কোনো কথা নেই। কিন্তু যদি সময়টি উপভোগ করতে চান, তাহলে বাসার বাইরে যেতে পারেন বিভিন্ন রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা থিম পার্কে। এসব জায়গায় প্রাকৃতিক পরিবেশের স্বাদ ও আনন্দ—দুটোই মিলবে।
শীলবাড়ির হেঁশেল
ঢাকা-মাওয়া হাইওয়ের শীলবাড়ির হেঁশেল ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। স্নিগ্ধ, গ্রামীণ পরিবেশে এবং ভরপুর খাওয়াদাওয়াসহ ঈদের ছুটির এক দিন বন্ধু-পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেন সেখানে। এখানে ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের খরচ অর্ধেক। সর্বনিম্ন ৮ এবং সর্বোচ্চ ৫০ জনের দলের জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে।
নক্ষত্রবাড়ি
প্রকৃতিপ্রেমীদের মনের মতো একটি রিসোর্ট গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়িতে অবস্থিত নক্ষত্রবাড়ি। শিল্পী দম্পতি তৌকীর-বিপাশা গড়ে তুলেছেন এটি। প্রায় ২৫ বিঘা জায়গাজুড়ে গড়ে ওঠা রিসোর্টটিতে দিঘি, সুইমিংপুল, কৃত্রিম ঝরনা, রেস্তোরাঁ, কনফারেন্স সেন্টারসহ বিভিন্ন সুবিধা রয়েছে। রিসোর্টে বাংলা, ইন্ডিয়ান, চায়নিজ, থাই, কন্টিনেন্টাল খাবারের ব্যবস্থা রয়েছে।
ছুটি রিসোর্ট
ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন গাজীপুরের সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গাজুড়ে গড়ে উঠেছে ছুটি রিসোর্ট। অবকাশকেন্দ্রটিতে নৌভ্রমণ, সংরক্ষিত বনে তাঁবুতে রাত্রিবাস করা যাবে। এখানে আছে পাশাপাশি কটেজ, বার্ড হাউস, ভেষজ বাগান, মাছ ধরার ব্যবস্থা, ফল-সবজি-ফুলের বাগান, দুটি পিকনিক স্পট, আধুনিক রেস্টুরেন্ট, দুটি খেলার মাঠ এবং কিডস জোন। আছে ২১টি এসি, নন-এসি কটেজ, সুইমিংপুল। এখানে বাংলা, ইন্ডিয়ান, চায়নিজ, থাই ও কন্টিনেন্টাল খাবার পাওয়া যাবে।
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ থেকে এক কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের বালুয়াকান্দিতে গড়ে উঠেছে ‘মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট’। এখানে একটি মিনি চিড়িয়াখানা আছে। আছে বাগানসহ মাঠ, লেক, মিনি পার্ক। এই পার্কে আছে বিভিন্ন রাইড। এ ছাড়া আছে ফোয়ারা, বটতলা, ব্যাডমিন্টন কোর্ট, সুইমিংপুল, মাছ ধরার বিশেষ আয়োজন। রিসোর্টের ভেতর আছে জামদানি ও মিষ্টির কারখানা। আর আছে ১০টি কটেজ।
এ ছাড়া ঢাকার কাছাকাছি যে রিসোর্টগুলো আছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১০০ ফিট মাদানি অ্যাভিনিউর ঠিকানা, গাজীপুরের জল ও জঙ্গলের কাব্য, সারা রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, গ্রিন ভিউ গলফ রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, সোহাগপল্লী রিসোর্ট, স্প্রিং ভ্যালি রিসোর্ট, নুহাশপল্লী ইত্যাদি। প্রতিটি রিসোর্টের প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগ পাওয়া যাবে অনলাইনে।

কখনো শুনেছিলেন, পুষ্টির ঘাটতি হতে পারে বিষণ্নতার মূল কারণ! হ্যাঁ, হতে পারে। বিষণ্নতা একটি মানসিক অসুস্থতা, যার তীব্রতা হালকা থেকে গুরুতর হতে পারে। বিষণ্নতায় ভুগলে জীবন উপভোগ করার ব্যাপারটি অনুভূত হয় না। পাশাপাশি হারিয়ে যায় কাজ করার আগ্রহ। কারও কারও মধ্য়ে নিজের ক্ষতি করার প্রবণতাও দেখা দেয়...
২ ঘণ্টা আগে
জলপথে বা জাহাজে বিশ্বভ্রমণ করতে চান? তা চাইলে সঠিক ওয়ার্ল্ড ক্রুজটি বেছে নিতে হবে। ২০২৭-২৮ সালের জন্য সমুদ্রযাত্রার একটি তালিকা সংকলন করেছে ‘ইউএস নিউজ’। আপনি যদি জীবনের সেরা এ ভ্রমণে যাত্রা শুরু করতে প্রস্তুত থাকেন, তবে এই সংকলন থেকে আসন্ন বিশ্ব ভ্রমণগুলোর মধ্য়ে কোনো একটি বেছে নিতে পারেন। এখানে...
৪ ঘণ্টা আগে
দাম্পত্য সম্পর্কে সবকিছু জানতে চাওয়া হয় অধিকারবোধ থেকে। সম্পর্কে অধিকারবোধের জায়গাটা আসলে কোথায়? দাম্পত্য সম্পর্কের বেলায় দুজন মানুষ যখন সিদ্ধান্ত নেবেন জীবনসঙ্গী হওয়ার, তখন প্রথমে নিজেদের মধ্যে কয়েকটি বিষয় ঠিক করে নিতে হবে। যেমন সঙ্গীর কাছ থেকে কোন বিষয়গুলো জানব, জানাব এবং গুরুত্ব দেব; কতটুকু...
৬ ঘণ্টা আগে
টাকি মাছ যাঁদের প্রিয় তাঁরা প্রায়ই তো ভর্তা তৈরি করেন। এবার তৈরি করতে পারেন টাকি মাছের পুরি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত। উপকরণ: কাঁটা ছাড়ানো ভাজা টাকি মাছ ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, ৩ থেকে ৪টি কাঁচা মরিচকুচি, ধনেপাতাকুচি ১ মুঠো, আদা...
৮ ঘণ্টা আগে