
নতুন করে আরও দুটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা। আগাম ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখন বিশ্বের মোট ৪২টি দেশ ও অঞ্চলে যাওয়া যাবে। গত বছর এই সংখ্যা ছিল ৪০। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে আফ্রিকার কেনিয়া এবং ওশেনিয়ার কিরিবাতি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ পাসপোর্ট সূচকে এ চিত্র উঠে এসেছে। বিশ্বজুড়ে ভিসামুক্ত চলাচলের সক্ষমতার ভিত্তিতে প্রতিবছর এ সূচক প্রকাশিত হয়।
আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় ৪০টি দেশের মধ্যে এশিয়ার ৬টি দেশ ছাড়াও আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি এবং দক্ষিণ আমেরিকার ১টি দেশ ও অঞ্চল আছে।
এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। আর শ্রীলঙ্কা ও কেনিয়ার (দুই তারকাচিহ্নিত) ক্ষেত্রে ই-ভিসা নিতে হবে।
এশিয়ার ৬ দেশ
ভিসা ছাড়া এশিয়ার ভুটান, কম্বোডিয়া*, মালদ্বীপ*, নেপাল*, শ্রীলঙ্কা** ও পূর্ব তিমুর*
আফ্রিকার ১৬ দেশ
বুরুন্ডি*, কেপ ভার্দে*, কমোরো দ্বীপপুঞ্জ*, জিবুতি*, গিনি-বিসাউ*, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া*, মোজাম্বিক*, রুয়ান্ডা, সেশেলস*, সিয়েরা লিওন*, সোমালিয়া*, গাম্বিয়া, টোগো*, কেনিয়া**
ক্যারিবিয়ার ১১ দেশ
বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
ওশেনিয়ার ৮ দেশ
কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া*, টুভালু*, ভানুয়াতু, কিরিবাতি
দক্ষিণ আমেরিকার একটি দেশ
বলিভিয়া*
১০ জানুয়ারি প্রকাশিত দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালীর তালিকার শীর্ষে ইউরোপ ও এশিয়ার ৬টি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এই সূচকে বাংলাদেশের অবস্থান কয়েক ধাপ এগিয়ে এবার ৯৭তম। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
১০ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১৭ ঘণ্টা আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১৮ ঘণ্টা আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
১৯ ঘণ্টা আগে