পৃথিবীতে ভ্রমণের দুনিয়ায় নারীর অংশগ্রহণ বেড়েছে। ২০২৬ সালের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, দলগত ভ্রমণের চেয়ে নারীর কাছে সলো ট্রাভেল বা একক ভ্রমণের জনপ্রিয়তা আকাশচুম্বী। পৃথিবীর মোট একক ভ্রমণকারীর ৮৪ শতাংশই নারী। এই ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে ‘ট্রাস্টেড হাউসসিটার্স’—একটি গবেষণা ফলাফলের ওপর ভিত্তি করে নারী পর্যটকের জন্য বিশ্বের সেরা শহরগুলোর তালিকা প্রকাশ করেছে।
তিনটি মানদণ্ডে সিঙ্গাপুর তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। মানদণ্ডগুলো হলো নিরাপত্তা সূচক, দ্রুতগতির ইন্টারনেট এবং উন্নত গণপরিবহন। দেশটির নিরাপত্তা স্কোর ৭৭ দশমিক ৫। প্রতি ৬ মিনিটে গণপরিবহন পাওয়ার সুবিধা শহরটিকে নারীর জন্য সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক গন্তব্যে পরিণত করেছে। দ্বিতীয় অবস্থানে আছে নিউইয়র্ক। দেশটি তার আধুনিক যোগাযোগব্যবস্থা এবং সহজ নেভিগেশনের জন্য সমাদৃত। তৃতীয় স্থানে রয়েছে দুবাই। এর নিরাপত্তা সূচক বিস্ময়করভাবে ১০০ নম্বরের মধ্যে ৮৩ দশমিক ৯। বাকি সেরা ১০টি শহরের তালিকায় যথাক্রমে রয়েছে টোকিও, সিউল, প্যারিস, আমস্টারডাম, আবুধাবি, লন্ডন ও ব্যাংকক। তালিকার নবম স্থানে থাকা লন্ডন ব্রিটিশ পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে।
ভ্রমণপিয়াসি নারীর জন্য এই শহরগুলো শুধু নিরাপদই নয়, বরং একাকী ভ্রমণের ভয় কাটিয়ে নতুন সংস্কৃতি এবং ঐতিহাসিক নিদর্শনে নিজেকে আবিষ্কার করার সুযোগ করে দিচ্ছে। আপনার পরবর্তী একক অ্যাডভেঞ্চারের জন্য সিঙ্গাপুর অথবা দুবাই হতে পারে সেরা পছন্দ।

শরীর, মন ও ত্বক—এই তিনের ক্লান্তি গোসল দূর করে। সপ্তাহে তিন দিন ত্বকে স্ক্রাব করা হলে ত্বকের পাশাপাশি শরীর ও মনও ফুরফুরে হয়ে ওঠে। স্ক্রাব করলে রক্তসঞ্চালন বাড়ে। ফলে শরীর চনমনে হয়ে ওঠে আর ত্বকও উজ্জ্বল দেখায়। চিরাচরিত স্ক্রাবের পরিবর্তে শরীর ও মন ফুরফুরে করে দেওয়া বিশেষ স্ক্রাব ব্যবহারে কিন্তু...
৩ ঘণ্টা আগে
ছুটি কাটানোর উদ্দেশ্য হলো জীবন উপভোগ করা। এর অর্থ দুশ্চিন্তা বাড়ানো নয়। সব খরচ একবারে দিয়ে প্যাকেজ বুক করা বা অল-ইনক্লুসিভ ট্যুরের জন্য সেরা সমাধান হতে পারে। তবে বুকিংয়ের সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে না চললে হিতে বিপরীত হতে পারে।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের উত্তেজনা। দিন দিন এর পারদ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি এবং সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা এখন আর শুধু রাজনৈতিক বা কূটনৈতিক বিষয়ে সীমাবদ্ধ নেই। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থায়ও; বিশেষ করে বিমান চলাচল...
১০ ঘণ্টা আগে
বসের প্রশংসা পাওয়ার যোগ আছে। বস আপনার পিঠ চাপড়ে দেবে, কিন্তু খেয়াল রাখবেন সেটা যেন কাজের চাপ বাড়ানোর কোনো কৌশল না হয়। সন্দেহ থাকলে সরাসরি পরিষ্কার কথা বলুন।
১০ ঘণ্টা আগে