
কনটেন্ট ক্রিয়েটরদের বিজ্ঞাপনী আয়ের ভাগ দেওয়ার উদ্যোগ গত জুলাই মাসে চালু করে এক্স (টুইটার)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি মোট ২ কোটি ডলার কনটেন্ট ক্রিয়েটরদের পরিশোধ করেছে। কম ফলোয়ার সংখ্যা নিয়েও কনটেন্ট ক্রিয়েটররা এই ‘বিজ্ঞাপনী আয়ের ভাগের প্রোগ্রামে’ যুক্ত হয়ে আয় করতে পারবেন।
বাংলাদেশসহ ১১৬টি দেশের কনটেন্ট ক্রিয়েটরদের বিজ্ঞাপন আয়ের ভাগ দেবে এক্স প্ল্যাটফর্ম। ভারতের অনলাইন ম্যাগাজিন আউটলুকইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই প্রোগ্রামে অংশ নেওয়ার প্রক্রিয়া ও যোগ্যতা তুলে ধরা হল।
এক্স প্ল্যাটফর্মে বলা হয়, সাবস্ক্রিপশন থেকে এক্স যা আয় করবে, তার ৯৭ শতাংশ পর্যন্ত পেতে পারেন কোনো সাবস্ক্রাইবার। এভাবে কেউ এই প্ল্যাটফর্মের উপার্জনযোগ্য সব পণ্য থেকে সর্বোচ্চ ৫০ হাজার ডলার পেতে পারেন। এরপর ৮০ শতাংশ হারে রাজস্ব আয়ের ভাগ পাবেন।
ধাপ ১: প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যেসব যোগ্যতার প্রয়োজন
১. এক্স প্রিমিয়ামে সাবস্ক্রিপশন থাকত হবে বা ভ্যারিফাইড প্রতিষ্ঠান হতে হবে।
২. তিন মাসে পোস্টে ৫০ লাখ বা তার বেশি প্রতিক্রিয়া থাকতে হবে।
৩. কমপক্ষে ৫০০ ফলোয়ার থাকতে হবে।
ধাপ ২: প্রোগ্রামে অংশগ্রহণের পূর্বশর্ত
স্ট্রাইপ অ্যাকাউন্ট: কনটেন্ট ক্রিয়েটরদের স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ পেমেন্ট প্রক্রিয়ার জন্য এক্সের অংশীদারত্বে রয়েছে স্ট্রাইপ।
এক্সের শর্ত ও নিয়মাবলি মেনে চলা: ব্যবহারকারীকে অবশ্যই বিজ্ঞাপনী আয়ের ভাগের শর্ত মানতে হবে এবং সেই সঙ্গে এক্সের নিয়মাবলি ও ক্রিয়েটর মনিটাইজেশন স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
ধাপ ৩: ক্রিয়েটর সাবস্ক্রিপশন ও বিজ্ঞাপনী আয় ভাগের প্রোগ্রামে অংশগ্রহণ
সমস্ত যোগ্য এক্স প্রিমিয়াম ও ভ্যারিফাই সংস্থার সাবস্ক্রাইবাররা শর্ত পূরণ করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে এক্স প্ল্যাটফর্মের সেটিংস থেকে মোনিটাইজেশন অপশন চালু করতে হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপের সাইড মেনুতে বা ওয়েব ভার্সনে ‘ওভার ফ্লো’ মেনুতে মোনিটাইজেশন অপশনটি পাওয়া যাবে।
ধাপ ৪: প্রোগ্রামে অংশগ্রহণ
সমস্ত যোগ্য ব্যবহারকারীদের প্রোগ্রামে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়। তবে বিজ্ঞাপনের আয় ভাগের শর্তাবলি লঙ্ঘন করলে প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হতে পারে।
ধাপ ৫: প্রোগ্রামটি যেভাবে কাজ করে
যোগ্য ব্যবহারকারীরা অ্যাপের মনিটাইজেশন বিভাগ থেকে পেআউট সেট আপ করতে পারবে।
১. ‘জয়েন অ্যান্ড সেটআপ পেআউট’ এ ক্লিক করুন
২. এর ফলে আপনাকে স্ট্রাইপ প্ল্যাটফর্মে রিডাইরেক্ট করা হবে। বিজ্ঞাপনের আয়ের ভাগ পেতে স্ট্রাইপের অ্যাকাউন্ট খুলতে হবে।
৩. স্ট্রাইপ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।
৪. দশ ডলারের বেশি আয় করলে, নিয়মিত পেআউট পাওয়া যাবে।
ধাপ ৬: প্রোগ্রামের পরিবর্তন
কনটেন্ট ক্রিয়েটরদের মনে রাখতে হবে এক্স যেকোনো সময় তাদের শর্ত ও নিয়ম পরিবর্তন করতে পারে। প্রয়োজনে যে কোনো অ্যাকাউন্টকে এই প্রোগ্রাম থেকে বের করে দিতে পারে কোম্পানি। তাই কনটেন্ট তৈরিতে প্ল্যাটফর্মটির নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।
ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিজ্ঞাপনী আয় হিসেবে প্রাথমিকভাবে কনটেন্ট ক্রিয়েটরদের প্রায় ৫০ লাখ ডলার দিয়ে এই কোম্পানি । এই পদক্ষেপের মাধ্যমে এক্স প্ল্যাটফর্মের পোস্টে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়াতে উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া আকর্ষণীয় ও অর্থপূর্ণ কনটেন্ট তৈরিতেও উৎসাহ দিচ্ছে এক্স । প্ল্যাটফর্মটিতে নিরাপদ ও ইতিবাচক পরিবেশ রাখতে সহিংসতা, অপরাধমূলক কার্যকলাপ, জুয়া, মাদক, অ্যালকোহল, যৌনতা ও প্রতারণামূলক কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে।

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
১ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
৪ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
৭ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
৯ ঘণ্টা আগে