ফেসবুকে বার্তা ও ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেকেই। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। এমনকি ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপও তৈরি হতে পারে। আর তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা গোপন রাখতে চান।
কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হল—
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন।
৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে।
৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে
নির্বাচন করুন।
৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

বিভিন্ন ভাবে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর কারণে আমাদের দিনের একটি বড় অংশ বসে কেটে যায়। আপাতদৃষ্টে এই আচরণ স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় একটানা বসে থাকা আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত মারাত্মক স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ক্ষতিসাধন করে। জেনে নিন, দীর্ঘ সময় বসে থাকার ১০টি প্রধান স্বাস্থ্যঝুঁকির কথা...
১৫ ঘণ্টা আগে
একই আড্ডায় বা একই ঘরে অনেকে একসঙ্গে বসে আছেন। অথচ দেখা গেল, মশা বেছে বেছে আপনাকেই বেশি কামড়াচ্ছে। এই গরমে এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা দায়। এমন অভিজ্ঞতা হলে নিজেকে ‘মশার চুম্বক’ মনে হওয়া খুব স্বাভাবিক। তবে এটি কোনো কাকতালীয় বিষয় নয়। গবেষকেরা জানিয়েছেন, মশার এই পক্ষপাতের পেছনে সুনির্দিষ্ট কিছু
১৯ ঘণ্টা আগে
নগরায়ণের ফলে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবার গড়ে উঠছে গ্রাম ও শহরে। শহুরে জীবনে বর্তমানে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী। ফলে পরিবারের বয়োজ্যেষ্ঠরা সে পরিবারে থাকলেও দিনের বেশির ভাগ সময় তাঁরা একাকিত্বে ভোগেন।
২১ ঘণ্টা আগে
গ্রীষ্মের প্রচণ্ড গরমে পেট ঠান্ডা এবং সতেজ রাখতে টক দই ও শসার মেলবন্ধন খারাপ হয় না। তাই খাবারে একঘেয়েমি চলে এলে ঝটপট তৈরি করে নিতে পারেন গ্রিক কিউকাম্বার সালাদ বা টক দই দিয়ে শসার সালাদ।
১ দিন আগে