
হাসপাতাল যেখানে বিশেষায়িত হয়ে যাচ্ছে, সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম নয় কেন? ফেসবুক, ইউটিউব, এক্স কিংবা টিকটকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে বৈচিত্র্যময় কনটেন্টের অবাধ প্রবাহে, ভাইরাল না হলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া খুবই কঠিন। ফলে নির্দিষ্ট বিষয় নিয়ে বিশেষায়িত প্ল্যাটফর্মের কথা ভাবছেন অনেকে। তেমনি একটি প্ল্যাটফর্ম ‘প্রতিরোধ’।
অপরাধবিষয়ক তথ্য নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন কলেজপড়ুয়া চার তরুণ। দেশের যেকোনো জায়গা থেকে এই প্ল্যাটফর্মে যেকোনো অপরাধের তথ্য প্রকাশ করা যাবে। সেসব তথ্য নিউজফিডে দেখা যাবে।
যেভাবে কাজ করে
অপরাধ নির্মূলে কাজ করবে প্রতিরোধ নামের এই প্ল্যাটফর্ম। এখানে প্রবেশ করলেই দেখা মিলবে একটি নিউজফিডের। এটির হোম পেজে অপরাধের তথ্য বা অপরাধীর ছবি পোস্ট করা যাবে। পোস্ট করতে প্রতিরোধে আইডি খুলতে হবে। তবে নিজের পরিচয় গোপন করেও পোস্ট করা যাবে এখানে। প্রতিটি পোস্টের নিচে ‘বিচার চাই’ নামে একটি রিয়েক্ট বাটন আছে। দেওয়া যাবে মতামত। শেয়ার অপশনে ক্লিক করে ছড়িয়ে দেওয়া যাবে পোস্ট। হোম পেজে অপরাধের তথ্য খোঁজার জন্য আছে সার্চ বাটন। আবার বিভিন্ন রিঅ্যাক্টভিত্তিক অপরাধের তথ্য দেখা যাবে ট্যাগ অপশনে। হোম পেজে কোনো অপরাধের রিপোর্ট করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করে তা করা যাবে।
হোম পেজের পাশাপাশি প্রতিরোধে আছে সাসপেক্ট নামের আরেকটি পেজ। সেখানে সন্দেহভাজন অপরাধীদের দেখা যাবে। কোনো অপরাধে তারা অভিযুক্ত, তা-ও জানা যাবে। সন্দেহভাজনদের কেউ গ্রেপ্তার হলে তার নামের নিচে গ্রেপ্তার দেখাবে। প্রতিরোধের সাসপেক্ট পেজে দেওয়া সন্দেহভাজন অপরাধীদের ছবি দেখে তাদের ধরতে বা শনাক্ত করতে সহায়তা করবে ব্যবহারকারীরা।
কলেজপড়ুয়া চার তরুণ
ফাতিন সাদাব লিয়ান, ইশতিয়াক জামান, শাহ্ ওয়ালিউল্লাহ বায়জিদ ও মাশরাফ চৌধুরী আয়মান চার বন্ধু। কলেজ পড়ুয়া এই শিক্ষার্থীরা তৈরি করেছে প্রতিরোধ নামে দেশের প্রথম এই ক্রাইম রিপোর্টিং সোশ্যাল প্ল্যাটফর্ম। চালুর পর অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি প্রায় দুই লাখ মানুষের কাছে পৌঁছে গেছে। প্রথম চার দিনে ২ হাজার ৫০০ এর বেশি ব্যবহারকারী এসেছে এ প্ল্যাটফর্মে। এর উদ্ভাবকেরা জানান, প্রতিরোধের বর্তমান অবস্থায় দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, সামাজিক কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা এই উদ্যোগের ব্যাপারে আশাবাদী।
ছয় হাজারের বেশি ব্যবহারকারী প্রতিরোধের ওয়েব অ্যাপ ব্যবহার করছেন নিয়মিত। ৩০টির বেশি কেস এসেছে ইতিমধ্যে। এআই প্রযুক্তি ব্যবহার করে অপরাধ ও অপরাধীর ধরন, পরিবেশ, বয়স, সময় বিশ্লেষণ করে অ্যাডভান্স সিস্টেম তৈরির ব্যাপারে কাজ করে যাচ্ছেন এর উদ্যোক্তারা।

সঙ্গীর প্রাক্তনকে নিয়ে মনের ভেতর হীনম্মন্যতা, অনর্থক ভয় আর তীব্র আচ্ছন্নতা। এই বিষয়গুলো আধুনিক রোমান্টিক সম্পর্কের এক নীরব কিন্তু ধ্বংসাত্মক ব্যাধি। সম্পর্কের ক্ষেত্রে এটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গীর অতীত জীবন সম্পর্কে অতি কৌতূহল যখন মানসিক যন্ত্রণায় রূপ নেয়, মনোবিজ্ঞানের...
৮ ঘণ্টা আগে
এমনটা প্রায় অনেকের হয়; পিরিয়ডের সময় বা তার কয়েক দিন আগে থেকে মিষ্টি, চকলেট বা আইসক্রিম খাওয়ার তীব্র ইচ্ছা জাগে। যতবারই নিজেকে ভোলাতে চান, ঠিক ততবারই মনে হয় একটু মিষ্টিজাতীয় খাবার চেখে দেখলে মন্দ হতো না! প্রায় সব নারীই প্রতি মাসে বা জীবনের কোনো না কোনো সময়ে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান।
১০ ঘণ্টা আগে
সুপারমার্কেট বা স্থানীয় বাজারে ডিম কিনতে গিয়ে আমরা অনেকে দ্বিধায় পড়ি। কোনটা বেছে নেব—সাদা নাকি বাদামি ডিম? সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে, বাদামি ডিম বেশি পুষ্টিকর। অনেকে ভাবেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাদেও সেরা। অন্যদিকে অনেকের মতে, সাদা ডিম বেশি পরিচ্ছন্ন ও তুলনামূলক...
১২ ঘণ্টা আগে
সম্প্রতি মনোবিজ্ঞানের আন্তর্জাতিক সাময়িকী ‘সাইকোলজিক্যাল রিভিউ’-এ প্রকাশিত হয়েছে একটি নতুন গবেষণা। সেখানে বলা হয়েছে, মানুষের এই অতিরিক্ত আত্মবিশ্বাস আসলে বিবর্তনের ধারায় টিকিয়ে রাখা এক বিশেষ কৌশল। এটি অনেকটা পুরুষ ময়ূরের পেখমের মতো কাজ করে। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, মানুষের আচরণ থেকে অতিরিক্ত...
১৪ ঘণ্টা আগে