ফেসবুক চলতি বছরের প্রথমার্ধে প্রায় ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে। মেটা (ফেসবুকের মূল সংস্থা) নিশ্চিত করেছে, এই অ্যাকাউন্টগুলো ভুয়া প্রোফাইল, স্প্যাম এবং জালিয়াতির মতো কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
ফেসবুকের ক্রিয়েটরস ব্লগে গত ১৪ জুলাই প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে কনটেন্ট ক্রিয়েটরদের তাদের নিজস্ব অনন্য কণ্ঠস্বর এবং দৃষ্টিভঙ্গিকেই উদ্যাপন করা উচিত, নকলবাজ এবং ছদ্মবেশীদের কারণে যেন তাদের কণ্ঠস্বর চাপা না পড়ে।’
চলতি বছরের শুরু থেকে ফেসবুক প্রায় ১ কোটি প্রোফাইল সরিয়ে ফেলেছে। এগুলো বড় কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া, স্প্যামিং-এর মতো আচরণ এবং ভুয়া কার্যকলাপে জড়িত আরও ৫ লাখ অ্যাকাউন্টের কমেন্ট ডিমোট করা হয়েছে, রিচ কমানো হয়েছে এবং মনিটাইজেশন বন্ধ করা হয়েছে।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
ফেসবুকের হেল্প পেজে জানানো হয়েছে, ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট সাসপেনশন বা নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ১৮০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। এরপর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিসঅ্যাবল হয়ে যাবে। ব্যবহারকারীদের ই-মেলের মাধ্যমে অ্যাকাউন্ট স্থগিত বা নিষ্ক্রিয় হওয়ার বিষয়ে জানানো হবে। লগইন করার সময়ও এই বার্তা তাঁরা দেখতে পাবেন। এরপর আপিল করার জন্য নির্দেশনা দেওয়া হবে। তবে, গুরুতর বা সংবেদনশীল গাইডলাইন লঙ্ঘনের ক্ষেত্রে আগের সাসপেনশন ছাড়াই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হতে পারে।

পাখার দিন তো সেই কবেই গেছে! অফিসগুলোতে জায়গা করে নিয়েছে এসি। তাতে আরাম যেমন মিলছে, সমস্যাও তৈরি হচ্ছে বেশ। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে গরম এড়াতে পারলেও ত্বকের ক্ষতি হচ্ছে। অফিসে সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা থাকতে হয়।
১৫ ঘণ্টা আগে
ব্রিটিশদের কথাই ধরা যাক, দুধসাদা ত্বকে গোলাপি আভা ছড়ানো মানুষের আদৌ রূপচর্চার প্রয়োজন পড়ে কি না, তা নিয়ে আমরা প্রায়ই ভাবি। কিন্তু ব্রিটিশরা মনে করে, তাদের ত্বকও ময়লা হয়, রোদে পোড়ে। ফলে ত্বক ভালোভাবে পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি জোগায়, এমন পণ্যই তাদের জন্য উপযোগী। কী কী ব্যবহার করে তারা? কেনই-বা...
১৭ ঘণ্টা আগে
শৈশবের এক অদ্ভুত ও সুন্দর বিষয় ‘কাল্পনিক বন্ধু’। কখনো সে কোনো অদৃশ্য মানুষ, কখনো রূপকথার কোনো জীব, আবার কখনো ঘরের কোণে পড়ে থাকা প্রাণহীন কোনো পুতুল। এগুলো শিশুর কল্পনায় হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। অনেকে মনে করেন, শিশু একা বা বিষণ্নতাবোধ করলে হয়তো এমনটি ঘটে। কিন্তু আধুনিক মনস্তত্ত্ব বলছে, বিষয়টি মোটেও...
১৯ ঘণ্টা আগে
নীল রঙের শহর! হ্যাঁ, একটি শহরের ঘরের দেয়াল, সরু গলি, সিঁড়ি, জানালা—সবকিছুই নীল রঙে মোড়ানো। ঠিক সে রকমই মরক্কোর ছোট্ট পাহাড়ি শহর শেফশাওয়েন। অনেকের কাছে শহরটি ব্লু পার্ল বা নীল মুক্তা নামে পরিচিত। রিফ পর্বতমালার কোলে গড়ে ওঠা এই শহরের প্রতিটি অলিগলি যেন এক জীবন্ত শিল্পকর্ম। কোথাও গাঢ় নীল, কোথাওবা...
২১ ঘণ্টা আগে