ইন্টারনেটের বিভিন্ন ‘স্প্যাম কল’ শনাক্তে শিগগিরই মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ’সহ অন্যান্য মেসেজিং অ্যাপে যুক্ত হচ্ছে ট্রুকলারের সুবিধা। ট্রুকলারের প্রধান নির্বাহী অ্যালান মামেডি বলেন, নতুন এই সুবিধাটি বর্তমানে বেটা পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষের দিকে বিশ্বব্যাপী চালু করা হবে এটি।
ট্রু কলারের ২০২১ সালের প্রতিবেদন অনুসার, ভারতের মতো দেশগুলোতে টেলিমার্কেটিং এবং স্ক্যামিং কল বৃদ্ধি পাচ্ছে। ভারতের ব্যবহারকারীরা প্রতি মাসে গড়ে প্রায় ১৭টি স্প্যাম কল পান।
এমন পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে ‘জিও’ ও ‘এয়ারটেলের’ মতো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা নিজেদের নেটওয়ার্কে এআইভিত্তিক ফিল্টার ব্যবহার করে বিভিন্ন টেলিমার্কেটিং কল ব্লকের নির্দেশ দিয়েছে।
ট্রুকলার জানিয়েছে, এই ধরনের সমাধান বাস্তবায়ন করতে এরই মধ্যে এটি বিভিন্ন টেলিযোগাযোগ সেবাদাতার সঙ্গে আলোচনা করেছে।

আজকাল অবসর মানেই স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা। আর ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস স্ক্রল করতে করতেই আমাদের চোখে পড়ে নজরকাড়া সব বিউটি হ্যাকস। কাচের মতো স্বচ্ছ ত্বক বা মুহূর্তেই চেহারা উজ্জ্বল হয়ে ওঠার জাদুকরি সব টিপস দেখে আমরা সহজে প্রলুব্ধ হয়ে পড়ি।
৭ ঘণ্টা আগে
‘স্ক্যাল্প ডিটক্স’ বলে একটা শব্দ আছে। এর মানে হলো, মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা। আর সেটি করতে একগাদা টাকা নিয়ে পারলারে ছোটার প্রয়োজন নেই। ঘরে বসেই তা করা সম্ভব। চুল সুস্থ-সুন্দর রাখতে মাথার ত্বকে মনোযোগ দিতে হবে।
৮ ঘণ্টা আগে
পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে চললে ঋতুভিত্তিক রোগের ভয় অনেকটা কমে যায়। যেসব শিশু সবে স্কুলে যেতে শুরু করেছে, তাদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা দেওয়া জরুরি। এরই মধ্যে অনেক গরম পড়েছে।
৮ ঘণ্টা আগে
আপনার আত্মবিশ্বাস আজ মাউন্ট এভারেস্টের চূড়ায় থাকবে। হয়তো ভাবছেন আজ চাইলেই বিশ্ব জয় করে ফেলবেন। কিন্তু সাবধান! সেই আত্মবিশ্বাস নিয়ে রান্নাঘরে গিয়ে চা-পাতা খুঁজতে গিয়ে যদি নুনের কৌটা নামিয়ে ফেলেন, তবে হিরো থেকে জিরো হতে সময় লাগবে না।
৮ ঘণ্টা আগে