টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জ্যাক ডরসি। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন চিফ টেকনোলজি অফিসার পরাগ আগরওয়াল। আজ সোমবার টুইটারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক লিখিত বিবৃতিতে ডরসি নিজেই টুইটার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার যাওয়ার সময় হয়েছে। তবে আমার পরিবর্তে যিনি আসছেন, তিনি অত্যন্ত দক্ষ ও মেধাবী এবং ভালো মনের একজন মানুষ। তিনিই টুইটারকেনেতৃত্ব দেবেন।’
পরাগ আগরওয়াল ২০১১ সালে টুইটারে যোগ দেন। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।
টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ২০০৬ সালে প্রথম এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হন। ২০০৮ সালে সরে দাঁড়ানোর পর, ২০১৫ সালে পুনরায় টুইটারের সিইওর দায়িত্ব নেন। তিনি অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠান ‘স্কয়ার’-এরও সিইও।
অবশ্য গত বছর থেকেই কিছু বিনিয়োগকারী ডরসিকে কোম্পানির দায়িত্ব ছাড়ার জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন। সিইও হিসেবে একটি কাজে মনোযোগ দিতে পরামর্শ দিয়ে যাচ্ছিলেন তাঁরা।

বাঙালির ঘরে যেমন বেগুন আর মাংস দিয়ে তৈরি নানান পদ খাবারের টেবিলে আলাদা জায়গা করে নেয়, তেমনি গ্রিসের রান্নাতেও বেগুন, মাংস আর মসলার মেলবন্ধনে তৈরি মুসাকা বেশ জনপ্রিয়। নরম বেগুন, মসলাদার কিমা মাংস আর মোলায়েম বেচামেল সস একের পর এক স্তরে সাজিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু পদ। ঘরোয়া আয়োজন থেকে অতিথি আপ্যায়ন—
৩৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কুইরমি অ্যান্ড গ্রাবস’ নামে পরিচিত হান্না ও শেন বারকো দম্পতি। মূলত হান্নার স্বামী শেন একজন প্রতিবন্ধী হওয়ায় তাঁদের দাম্পত্য অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ব্যতিক্রমী এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
৯ ঘণ্টা আগে
ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
১৫ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
১৭ ঘণ্টা আগে