
টেলিযোগাযোগ সংস্থাগুলো থেকে এয়ারটাইম ব্যবহার করে অনলাইন ভিডিও গেম ও মোবাইল অ্যাপ কেনার সুবিধা বন্ধ করেছে পাকিস্তান। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আইটি পরিষেবায় খরচের অনুমতি দেয় সরকার। তবে সেই ব্যবস্থার অধীনে গ্রাহকদেরও অর্থ খরচের সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছিল টেলিকম সেবা প্রদানকারীরা। নিয়ন্ত্রক সংস্থা টেলিকম অপারেটরদের লেনদেন এবং তাদের অনুরোধ পুনরায় জমা দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশটি ডলারের ঘাটতিসহ বিভিন্ন চাপ মোকাবিলা করছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে মাত্র এক মাসের আমদানির ব্যয় বহন করা সম্ভব। যেখানে ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকাটা অর্থনীতিতে নিরাপদ অবস্থা বলে মনে করা হয়।
পাকিস্তান ঘাটতি মোকাবিলায় ডলার খরচ এবং আমদানি সীমিত করছে। যন্ত্রাংশ আমদানি করতে পারেনি বলে হোন্ডা মোটর এবং টয়োটা মোটরের স্থানীয় ইউনিটসহ অটোমোবাইল কোম্পানিগুলো এ বছর বেশ সপ্তাহ ধরে বন্ধ ছিল।
এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দ্য নিউজের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, পাকিস্তান ফেসবুক, গুগল, আমাজনের মতো আন্তর্জাতিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোতে পেমেন্টের সুবিধা বন্ধ রেখেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক বিবৃতিতে এই তথ্য অস্বীকার করেছে।

মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
১ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
২ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৬ ঘণ্টা আগে
ক্যালরি মাপার ঝামেলা ছাড়াই যদি ঝটপট, স্বাস্থ্যকর অথচ জিবে জল আনা কোনো নাশতার খোঁজ করে থাকেন, তবে মিক্সড স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য হতে পারে আপনার জন্য এক অনন্য বিকল্প। আর সেই স্প্রাউটস দিয়ে যদি তৈরি হয় ভূমধ্যসাগরীয় স্বাদের মেডিটেরেনিয়ান-ইনস্পায়ার্ড মিক্সড স্প্রাউটস ফালাফেল, তবে তো কথাই নেই! এটি...
৮ ঘণ্টা আগে