অনলাইন গেম

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা
বেশ কিছুদিন আগে থেকে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে পাঁচ লাখ টাকা ঋণ হয় তাঁর। গতকাল রাতেও জুয়ায় হারেন তিনি। ঋণের ভার সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল পাস
জুয়া, অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল সংসদে পাস হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাস হয়।

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল
জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে আইন প্রণয়নে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আইনে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের সাজার (অর্থদণ্ড/কারাদণ্ড/উভয় দণ্ড) বিধান রাখা হয়েছে। দ্য পাবলিক গ্যাম্বলিং...

লাভের ফাঁদে নিঃস্ব তরুণেরা, রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি
অনলাইন জুয়া-ক্যাসিনো সাইট দ্রুত বন্ধের দাবিতে আজ রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা। তাঁরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই অদৃশ্য আসক্তি আরও বড় বিপর্যয় ডেকে আনবে।












