ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব। যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিজের সাপোর্ট পেজে জানায়, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ করা হচ্ছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ করা হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।
ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে কিনা– এ নিয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এখন থেকে প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিতে পারে।
এর আগে, নতুন একটি ফিচার আনার ঘোষণা দেয় ইউটিউব। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ‘কাস্টম রেডিও স্টেশন’ তৈরির সুবিধা পাবেন। এই ফিচার চালুর আগে বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে এখন থেকে শুরু থেকেই নিজস্ব রেডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০জন পর্যন্ত শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। পাশাপাশি, কোন শিল্পীর গান কত ঘন ঘন উপস্থিত হবেন, তাও ঠিক করা যাবে। রেডিওতে কেবল ব্যবহারকারীর বাছাই করা শিল্পীদের গানই থাকবে, নাকি এতে তিনি একই ধরনের অন্যান্য শিল্পীর গান স্টেশনে যোগ করতে চান— সেটিও ঠিক করতে পারবেন। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা গুলোয় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গান বা শিল্পীর ওপর ভিত্তি করে প্লেলিস্ট তৈরির সুবিধা পেয়ে আসছেন।
‘গো লাইভ টুগেদার’ ফিচারও চালু করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।

মিসরের খাদ্যসংস্কৃতির ইতিহাস প্রায় ৫ হাজার বছরের প্রাচীন এবং সমৃদ্ধ। নীল নদের উর্বর অববাহিকা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন এবং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণে এই রন্ধনশৈলী গড়ে উঠেছে। মিসরের খাবার মূলত শস্য, শাকসবজি এবং সুগন্ধযুক্ত মসলার এক অপূর্ব সংমিশ্রণ। এই প্রাচীন...
১১ ঘণ্টা আগে
যখন তুর্কি নারীর সৌন্দর্যের কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে কোমল, উজ্জ্বল ত্বকের অধিকারী নারীদের অবয়ব। তুর্কি নারীদের সুন্দর ত্বকের রহস্য কোনো নামীদামি প্রসাধনী নয়, বরং তাঁদের দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের প্রভাব প্রবল। এর পাশাপাশি তাঁরা ত্বকে প্রাকৃতিক কয়েকটি উপকরণ ব্যবহার করেন, যেগুলোর...
১৩ ঘণ্টা আগে
ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
২ দিন আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
২ দিন আগে