লোগো পরিবর্তনের ঘোষণার একদিন পরেই বদলে গেল মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ব্লু বার্ড লোগো। বিপুল অঙ্কে টুইটার কিনে নেওয়ার পর নানা পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়া টুইটারের লোগো পরিবর্তনের মাধ্যমে কোম্পানির রিব্র্যান্ডিং শুরু করেছেন ইলন মাস্ক। যদিও এতে সোশ্যাল মিডিয়াটির ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিপণন সংশ্লিষ্টরা।
ইলন মাস্ক গতকাল রোববার ঘোষণা দেওয়া পর আজ সোমবার সকাল থেকেই ব্যক্তিগত অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ইংরেজি ‘এক্স’ অক্ষর সংবলিত লোগো ব্যবহার করছেন। সেই সঙ্গে তিনি টুইটে বলেছেন, ‘আমরা সব ব্লু বার্ড খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলব।’
ইলন মাস্ক ২০২২ সালে অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সময় বলেছিলেন, এটি তাঁর ‘এক্স’ কোম্পানির অধীনে থাকবে।
টুইটার কেনার পরপরই মূল কোম্পানির নাম হয় ‘এক্স’। গতকাল থেকেই এক্স ডটকম ডোমেইনটি টুইটার ডটকমে রিডিরেক্ট করা হয়েছে।
বিশ্বের এই শীর্ষ ধনীর বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনও স্পেসএক্স নামে পরিচিত। মাস্ক ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এটিই পরে অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল নামে পরিচিত হয়।
এ প্রসঙ্গে টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো টুইটে লিখেছেন, ‘ “এক্স” হবে অডিও, ভিডিও, মেসেজিং, অর্থ আদান–প্রদান এবং ব্যাংকিং পরিষেবার একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম।’
২০২২ সালে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই কোম্পানিটিতে ব্যাপক পরিবর্তন আনেন। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেন। শুরুর দিকে টুইটার বিজ্ঞাপন থেকে প্রায় অর্ধেক আয় হারায়। যদিও পরবর্তীতে অনেক বিজ্ঞাপনদাতা আবার প্ল্যাটফর্মটিতে ফিরে এসেছে। নয় মাসেও প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে পারেনি। এবার প্রতিষ্ঠানের রিব্র্যান্ডিং করতে যাচ্ছেন মাস্ক।

আজকাল অবসর মানেই স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা। আর ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস স্ক্রল করতে করতেই আমাদের চোখে পড়ে নজরকাড়া সব বিউটি হ্যাকস। কাচের মতো স্বচ্ছ ত্বক বা মুহূর্তেই চেহারা উজ্জ্বল হয়ে ওঠার জাদুকরি সব টিপস দেখে আমরা সহজে প্রলুব্ধ হয়ে পড়ি।
৯ মিনিট আগে
‘স্ক্যাল্প ডিটক্স’ বলে একটা শব্দ আছে। এর মানে হলো, মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা। আর সেটি করতে একগাদা টাকা নিয়ে পারলারে ছোটার প্রয়োজন নেই। ঘরে বসেই তা করা সম্ভব। চুল সুস্থ-সুন্দর রাখতে মাথার ত্বকে মনোযোগ দিতে হবে।
১ ঘণ্টা আগে
পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে চললে ঋতুভিত্তিক রোগের ভয় অনেকটা কমে যায়। যেসব শিশু সবে স্কুলে যেতে শুরু করেছে, তাদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা দেওয়া জরুরি। এরই মধ্যে অনেক গরম পড়েছে।
২ ঘণ্টা আগে
আপনার আত্মবিশ্বাস আজ মাউন্ট এভারেস্টের চূড়ায় থাকবে। হয়তো ভাবছেন আজ চাইলেই বিশ্ব জয় করে ফেলবেন। কিন্তু সাবধান! সেই আত্মবিশ্বাস নিয়ে রান্নাঘরে গিয়ে চা-পাতা খুঁজতে গিয়ে যদি নুনের কৌটা নামিয়ে ফেলেন, তবে হিরো থেকে জিরো হতে সময় লাগবে না।
২ ঘণ্টা আগে