সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক।
এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল।
স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে।
গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো।
স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো।
২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ খাদ্যরসিক ও ভ্রমণকারীর অভিজ্ঞতা এবং পর্যালোচনার ওপর ভিত্তি করে সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে এ বছরের ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট রেস্তোরাঁর তালিকা। প্ল্যাটফর্মটিতে থাকা প্রায় ৮০ লাখ রেস্তোরাঁর তালিকার মধ্যে শীর্ষ ১...
১ ঘণ্টা আগে
ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। মেঘনার বিস্তীর্ণ জলরাশির ওপর কুয়াশার পাতলা চাদর। দূরে জেলেদের নৌকা ঢেউ কেটে এগিয়ে চলছে। পুব আকাশে সূর্যের আভা ছড়িয়ে পড়তেই নদীর জল চিকচিক করে উঠল সোনালি আলোয়। ম্যানগ্রোভ বনের ফাঁক দিয়ে হঠাৎ ছুটে গেল একদল হরিণ। কোথাও পাখির ডাক, কোথাও মহিষের ঘণ্টার শব্দ, আবার কোথাও...
৯ ঘণ্টা আগে
‘জীবন একটি রোমাঞ্চকর অভিযান ছাড়া কিছু নয়’—হেলেন কেলারের এই কথার সার্থক রূপায়ণ ঘটিয়েছেন পার্বত্য চট্টগ্রামের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ বীর কুমার তঞ্চঙ্গ্যা। কক্সবাজারের সোনাঝরা সৈকতের নোনাজল ছেড়ে সাইকেলে চেপে বীর কুমার যাত্রা শুরু করেছিলেন হিমালয়ের উদ্দেশে।
১০ ঘণ্টা আগে
বাহরাইনের রাশা ইউসিফ ‘পৃথিবীর সব দেশ ঘুরে দেখা’ রোমাঞ্চকর কিন্তু কঠিন পথ বেছে নিয়েছেন। ভ্রমণের সঙ্গে ফটোগ্রাফিকে সঙ্গী করে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, ১৯৫টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে তাঁর। তবে রাশার ভ্রমণের...
১০ ঘণ্টা আগে