প্রধান ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা সামাজিক মিডিয়া জায়ান্ট মেটাকে বিপুল অঙ্কের জরিমানা করেছে। সুরক্ষা বা এনক্রিপশন ছাড়াই অসাবধানতাবশত কিছু ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করার দায়ে আজ শুক্রবার ৯ কোটি ১০ লাখ ইউরো বা ১০ কোটি ১৫ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
পাঁচ বছর আগে ফেসবুকের মালিক কোম্পানি মেটা আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশনকে (ডিপিসি) জানিয়েছিল, তারা কিছু পাসওয়ার্ড সংরক্ষণ করেছে। এরপরই মেটার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মেটা সেই সময়ে ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করেছিল এবং ডিপিসি বলেছিল, সংরক্ষণ করা পাসওয়ার্ড তারা তৃতীয় পক্ষের সঙ্গে কখনো শেয়ার করেনি।
আইরিশ ডিপিসি ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল একটি বিবৃতিতে বলেছেন, এটি ব্যাপকভাবে স্বীকৃত যে, ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করা উচিত নয়। এই ধরনের ডেটা অ্যাকসেস থাকলে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি থাকে।
মেটার একজন মুখপাত্র বলেছেন, কোম্পানি ২০১৯ সালে একটি নিরাপত্তা পর্যালোচনার সময় বিষয়টি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থান নিয়েছে। এর মধ্যে পাসওয়ার্ডগুলোর কোনো অপব্যবহার হয়েছে বা ভুলভাবে তৃতীয় পক্ষকে অ্যাকসেস দেওয়ার হয়েছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি।
আজ এক বিবৃতিতে মুখপাত্র যোগ বলে, পুরো তদন্তের সময় মেটা ডিপিসিকে সহযোগিতা করেছে।
ডিপিসি হলো ইউরোপীয় ইউনিয়নে মার্কিন ইন্টারনেট কোম্পানিগুলোর প্রধান নিয়ন্ত্রক সংস্থা। এটি আয়ারল্যান্ডে থাকার কারণ হলো, বেশির কোম্পানিই এই দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে তাদের কার্যক্রম পরিচালনা করে।
এই নিয়ন্ত্রক সংস্থা এখনো পর্যন্ত মেটাকে মোট ২৫০ কোটি ইউরো জরিমানা করেছে। ইইউ–এর জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) ২০১৮ সালে প্রবর্তন করা হয়। এর অধীনে আইন লঙ্ঘনের দায়ে ২০২৩ সালে মেটাকে রেকর্ড ১২০ কোটি ইউরো জরিমানা করা হয়। অবশ্যে মেটা এর বিরুদ্ধে আপিল করেছে।

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১৯ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে