শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য নিয়ন্ত্রক সংস্থা। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টে দেওয়া ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় এই জরিমানা করা হয়েছে।
সংস্থার তথ্য সুরক্ষা কমিশনার বলেন, ‘আমরা গত শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।’
তবে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলছে, কেউ কেউ তাদের অ্যাকাউন্টে আপগ্রেড করেছে। তারা বুঝতে পারেনি এর কারণে বেশ কিছু তথ্য পাবলিক হয়েছে। মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে।
মেটার এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘যে অভিযোগে জরিমানা করা হয়েছে, তা অনেক পুরোনো। গত এক বছরে আমরা বেশ কিছু বিষয় আপডেট করেছি। আমরা অপ্রাপ্তবয়স্কদের নিরাপদ রাখতে এবং তথ্য গোপন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১৮ বছরের কম বয়সী কেউ যখন ইনস্টাগ্রামে যোগদান করে, তখন তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত হয়ে যায়। তারা কী পোস্ট করে তা কেবল নিজেরা জানে এবং প্রাপ্তবয়স্করা তাদের অনুসরণ না করলে মেসেজও দিতে পারে না।

অনেকে সকালের তাড়াহুড়োয় বিছানা না গুছিয়ে বেরিয়ে পড়েন। ফলে দিন শেষে যখন বাড়ি ফেরেন, তখন অগোছালো বিছানা দেখলে ক্লান্তি আরও বেশি ভর করে শরীরে। দিনের শুরুতে মাত্র দুই মিনিট সময় নিয়ে বিছানাটি গুছিয়ে ফেলুন। চাদর টেনে সোজা করা, কাঁথাগুলো ভাঁজ করা আর বালিশগুলো জায়গায় রাখা—এই সামান্য কাজটুকুই আপনার পুরো...
১ ঘণ্টা আগে
স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
৩ ঘণ্টা আগে
হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন...
৫ ঘণ্টা আগে
অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১৮ ঘণ্টা আগে