
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। তিনি ২০১১ সালে টুইটারে যোগ দেন। ২০১৭ সাল থেকে কাজ করছেন প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে। খবর এনডিটিভির।
এর আগে গতকাল সোমবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেন। এক লিখিত বিবৃতিতে ডরসি নিজেই টুইটার থেকে সরে যাওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমার যাওয়ার সময় হয়েছে। তবে আমার পরিবর্তে যিনি আসছেন, তিনি অত্যন্ত দক্ষ ও মেধাবী এবং ভালো মনের একজন মানুষ। তিনিই টুইটারকে নেতৃত্ব দেবেন।’
টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ২০০৬ সালে প্রথম এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হন। ২০০৮ সালে সরে দাঁড়ানোর পর, ২০১৫ সালে পুনরায় টুইটারের সিইওর দায়িত্ব নেন। তিনি অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠান ‘স্কয়ার’-এরও সিইও।
অবশ্য গত বছর থেকেই কিছু বিনিয়োগকারী ডরসিকে কোম্পানির দায়িত্ব ছাড়ার জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন। সিইও হিসেবে একটি কাজে মনোযোগ দিতে পরামর্শ দিয়ে যাচ্ছিলেন তাঁরা।

আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় সবকিছু ছেড়ে-ছুড়ে দিয়ে চলে যায়। এমন অনেক কথা থাকে, যেগুলো জমতে জমতে ভেতরেই কথার পাহাড় হয়ে যায়। অনেক সময় মনে হয় জোরে একটা চিৎকার দিই। এমন হয়ে থাকলে আজ চিৎকার দিয়েই ফেলুন। কারণ, আজ চিৎকার দিবস। কর্মক্ষেত্রের চাপ, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিংবা
৮ ঘণ্টা আগে
হৃদ্যন্ত্র ভালো না থাকলে কি আর ভালোভাবে বাঁচা সম্ভব? সপ্তাহে একবার বেশি করে বাজার তো করতেই হয়। আর আগে বসতে হয় বাজারের ফর্দ তৈরি করতে। কর্তা, গিন্নি আর গৃহকর্মী একসঙ্গে বসে তৈরি করা বাজারের ফর্দে হৃদ্যন্ত্রের উপযোগী জিনিসপত্র আছে কি না, সে বিষয়ে ভেবেছেন? হৃৎপিণ্ডের সুস্থতার জন্য স্বাস্থ্যকর...
৯ ঘণ্টা আগে
দুই চাকা, চারটি দেশ আর একটি রেকর্ড। দম্পতিরা আজকাল অনেকে মোটরবাইক ভ্রমণ করেন। রেকর্ড করার নেশাও আছে অনেকের। তাঁদের মতোই এক দম্পতি মীর ও আমাল। জেদ্দাপ্রবাসী দম্পতি মীর শাকিল উর রহমান এবং আমাল আহমেদের কাছে মোটরবাইকে ভ্রমণ আত্ম-আবিষ্কার এবং ভালোবাসার এক অনন্য ভাষা। সম্প্রতি এই দম্পতি তাঁদের মোটরসাই...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ, প্রিয় মানুষের বিদায় কিংবা ক্যারিয়ারের বড় কোনো বিপর্যয়—এসব ঘটনা শুধু আমাদের চারপাশটা বদলে দেয়। শুধু তা-ই নয়, এসব বদলে দেয় আমাদের ভেতরের মানুষটাকেও। আমরা তখন দিশেহারা হয়ে পড়ি। একটা সময় নিজের পরিচয় নিয়ে সংশয়ে ভুগি। কিন্তু মনে রাখবেন, ভেঙে পড়াই শেষ কথা নয়...
১৫ ঘণ্টা আগে