
আজকাল মুখে গোলাপি আভা ফুটিয়ে তুলতে সৌন্দর্যসচেতন নারীরা নানা ধরনের ব্লাশ ব্যবহার করেন। ক্রিম বা পাউডার বেসড এসব ব্লাশ বেশ জনপ্রিয় হলেও প্রতিদিন ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। নিয়মিত ও বিশেষ কিছু উপায়ে যত্ন নিলে ত্বকে প্রাকৃতিকভাবেই গোলাপি আভা ফুটে উঠবে। তবে হ্যাঁ, প্রাকৃতিক এই গোলাপি আভা পেতে দীর্ঘদিন ধৈর্যসহকারে ত্বকের যত্ন নিতে হবে। তাহলেই পাওয়া যাবে সুফল। এ জন্য যা ব্যবহার করবেন—
মধু ও দারুচিনির প্যাক
মধু হচ্ছে একধরনের প্রাকৃতিক ময়শ্চারাইজার। অন্যদিকে দারুচিনি ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে সহায়তা করে। আর এই দুই উপাদানের সংমিশ্রণ ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফুটিয়ে তুলতে সহায়ক। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চিমটি দারুচিনিগুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ দুই গালে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ২ থেকে ৩ মাসের মধ্য়ে আশানুরূপ ফল পাওয়া যাবে।

বিটরুটের রস
বিটরুটে আছে প্রচুর ভিটামিন সি। এতে থাকা প্রাকৃতিক মেরুন রং ত্বকে গোলাপি আভা এনে দিতে পারে। প্রতিদিন ত্বকে বিটরুটের রসের প্রলেপ দিলে ত্বকে গোলাপি আভা ফুটে উঠবে। এর রস করে তুলার বলের সাহায্যে মুখে, গলায় ও ঘাড়ে ব্যবহার করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন। বিটরুটের রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো উপকার পাওয়া যাবে। যাঁরা নিয়মিত এর রস পান করেন, তাঁরা আরও ভালো ফল পেতে পারেন। তবে একটানা কত দিন বিটরুটের রস খাওয়া নিরাপদ, তা অবশ্যই বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিতে হবে।
গোলাপজল ও গ্লিসারিন
প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল ভীষণ জনপ্রিয়। ত্বকে পিএইচের ভারসাম্য রক্ষায় এর জুড়ি মেলা ভার। অন্যদিকে গ্লিসারিন খুব ভালো ময়শ্চারাইজার। এটি আমাদের দেশে বেশ জনপ্রিয়। এই দুই উপকরণের সংমিশ্রণ ত্বকে মেখে যদি সারা রাত রাখা যায়, তাহলে ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফুটে উঠবে। একটি কাচের বোতলে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে রেখে দিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলার বলের সাহায্যে ত্বকে বুলিয়ে নিন।

স্ট্রবেরি ও টক দইয়ের মাস্ক
স্ট্রবেরি ভিটামিন সি ও আলফা-হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ একটি ফল। এটি ত্বকের মরা কোষ ঝরিয়ে উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। অন্যদিকে টক দইয়ের মধ্য়কার ল্যাকটিক অ্যাসিড ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে। এই অ্যাসিডগুলো ত্বকে গোলাপি আভা ফুটিয়ে তুলতেও খুব ভালো কাজ করে। স্ট্রবেরি পেস্ট ও টক দইয়ের মিশ্রণ সপ্তাহে এক দিন ব্যবহারে সুফল পাওয়া যায়। ২ থেকে ৩টি পাকা স্ট্রবেরির সঙ্গে ২ টেবিল চামচ টক দই ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করুন। তারপর মুখে, গলায় ও ঘাড়ে মেখে রাখুন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন। এক মাস পর থেকে ভালো ফল দেখতে পাবেন।
গ্রিন টি আইসকিউব
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি ত্বকের তারুণ্য ধরে রাখতে খুব ভালো কাজ করে। গ্রিন টি পান করলে ত্বকের রক্তসঞ্চালন বাড়ে এবং ত্বক হয়ে ওঠে তারুণ্যদীপ্ত। অন্যদিকে এটি ত্বকে ব্যবহার করলেও সুফল পাওয়া যায়। গ্রিন টি তৈরি করে ঠান্ডা করে নিন। এরপর আইস ট্রেতে ঢেলে বরফ করে নিতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে ত্বকে গ্রিন টি দিয়ে তৈরি আইসকিউব ম্যাসাজ করুন ৩০ সেকেন্ড। এরপর বরফ পানি মুখে শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বকে গোলাপি আভা ফুটে উঠবে, ত্বক হবে মসৃণ।
ত্বকে গোলাপি আভা ফুটিয়ে তুলতে আরও যা করতে হবে
সূত্র: অরগানিক হারভেস্ট

সবার মন জোগাতে গিয়ে নিজেকে এক পাশে সরিয়ে রাখছেন না তো? যদি এ প্রশ্নটি আপনার মনে জাগে তাহলে নিজের ওপর কাজ করার সঠিক সময় এখনই। একজন মানুষ যখন নিজেই নিজেকে গুরুত্ব দেয় না, তখন আশপাশেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয় না। আর নিজের সেরা সংস্করণটি খুঁজে পেতে হলে সবার আগে নিজেকে ভালোবাসা চাই। কী করে নিজেকে..
৪ ঘণ্টা আগে
কলাপাতায় ছোট মাছের পাতুরি দারুণ স্বাদের খাবার। অল্প তেল ও মসলায় এটি তৈরি করা যায় বাড়িতে, খুব সহজে। স্বাদ বদলের জন্য এক দিন তৈরি করে নিতে পারেন এই দেশীয় খাবারটি। আপনাদের জন্য কলাপাতায় ছোট মাছের পাতুরির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর। কোনো এক ছুটির দিনে বাড়িতে রান্না করে ফেলতে...
৬ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজ খবরের কাগজের হেডলাইনের মতো গরম থাকতে পারে। অফিসে বসের দিকে এমন ভাবে তাকাবেন না যেন আপনি ইন্টারভিউ নিতে এসেছেন। গ্রহের ফের বলছে, আজ আপনি ছোটখাটো বিষয়েও বিশ্বযুদ্ধের ঘোষণা করতে পারেন। সঙ্গী আজ আপনার থেকে ‘পার্সোনাল স্পেস’ চাইতে পারে। এর মানে এই নয় যে আপনি তাকে রকেটে করে মঙ্গলে পাঠিয়ে...
৭ ঘণ্টা আগে
প্রত্যাখ্যানে ব্যথিত, নাকি আপনি ‘আরএসডি’র শিকার— এটি বুঝে নেওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম আর দ্রুতগতির এই জীবনে আমরা সবাই কমবেশি প্রত্যাখ্যান বা রিজেকশনের মুখে পড়ি। যদি কোনো ছোট অবহেলা বা প্রত্যাখ্যান ‘অসহ্য’ বা ‘বিধ্বংসী’ মনে হয়, তবে আপনি হয়তো রিজেকশন সেনসিটিভ ডিসফোরিয়া বা আরএসডির মধ্য দিয়ে...
৮ ঘণ্টা আগে