আমের মৌসুমে আচার হবে না, তা নয় নাকি? হাতে সময় কম থাকলে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে রাখতে পারেন সহজ দুই পদের আচার। এর রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
আমের টক-ঝাল-মিষ্টি আচার
উপকরণ
আম ১ কেজি, চিনি ১ কাপ, ছেঁচা রসুন ১ টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, জিরাবাটা ২ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ, লবণ ও বিট লবণ স্বাদমতো, তেজপাতা ২টি, লেবুর রস ২ টেবিল চামচ, হলুদ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, সোডিয়াম বেনজয়েট ২ চা-চামচ।

প্রণালি
একটি আমের খোসা ফেলে ৮ টুকরা করুন। কেটে ধুয়ে ফুটন্ত পানিতে ৩-৪ মিনিট সেদ্ধ করে রোদে বা বাতাসে ৮ ঘণ্টা রেখে দিন। তারপর কড়াইয়ে সরিষার তেল গরম হলে তেজপাতার ফোড়ন দিন। পরে থেঁতো করা রসুন, মরিচগুঁড়া, হলুদ, ধনে, লবণ, বিট লবণ, সরিষা বাটা ও চিনি দিয়ে ১ মিনিট কষিয়ে সিরকা দিয়ে আবারও কষিয়ে আম দিয়ে দিন। তারপর ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। এবার চুলার তাপ কমিয়ে লেবুর রস ও সোডিয়াম বেনজয়েট দিয়ে নেড়ে নামিয়ে নিন।

আস্ত রসুনের টক আচার
উপকরণ
আস্ত দেশি রসুন ৫০০ গ্রাম, আম ১০০ গ্রাম, কাঁচা মরিচ ১০ থেকে ১২টি, তেজপাতা ২টি, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ১ চা-চামচ করে, সরিষাবাটা ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, বিট লবণ ও লবণ প্রয়োজনমতো, সরিষার তেল ২ কাপ, চিনি ২ টেবিল চামচ, সিরকা আধা কাপ, সোডিয়াম বেনজয়েট ২ চা-চামচ।
প্রণালি
আম খোসাসহ কুচি করে কেটে ধুয়ে ৩ মিনিট ফুটন্ত পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে রোদ বা বাতাসে রাখুন ৪-৫ ঘণ্টা। আস্ত রসুনের ওপরের খোসা ছাড়িয়ে নিন। রসুন যেন আস্ত থাকে। কড়াইতে সরিষার তেল গরম হলে তেজপাতা, আস্ত রসুন, আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া, লবণ, সরিষাবাটা, পাঁচফোড়ন, বিট লবণ, চিনি, সিরকা দিয়ে কষিয়ে নিন। পরে আমের কুচি দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন। নামানোর আগে চুলার তাপ কমিয়ে সোডিয়াম বেনজয়েট দিয়ে নেড়ে নামিয়ে নিন।

বর্ষার এই আর্দ্র আবহাওয়া আমাদের ঘরের সবকিছু স্যাঁতসেঁতে করে দিতে পারে। কিন্তু কয়েকটি সহজ ঘরোয়া পরিচর্যার টিপস অনুসরণ করে আপনি ঘর সতেজ রাখতে পারেন। সামান্য কৌশল অবলম্বন করে এবং পরিচর্যার মাধ্যমে আপনি বর্ষার ভ্যাপসা ও ছত্রাকযুক্ত দুর্গন্ধ প্রতিরোধ করতে পারেন।
২ ঘণ্টা আগে
চলতি বছর ৬১তম জন্মদিন উদ্যাপন করেছেন আমির খান। সম্প্রতি বিয়েও সারলেন। এই বয়সেও তাঁর নাটকীয় শারীরিক পরিবর্তন আবারও সবার দৃষ্টি কেড়েছে। বিভিন্ন মাধ্য়মে জানা যায়, চলতি বছরের শুরুতে ১৮ কেজি ওজন কমিয়েছেন এই বলিউড তারকা। এ-ও জানা গেছে, নিয়ম করে জিমে গিয়ে কিংবা অবিরাম কার্ডিও করে তিনি ওজন কমাননি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ড. ইতামার শাতজ তাঁর গবেষণায় এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি তাঁর ‘সলভিং প্রোক্রাস্টিনেশন’ বইয়ে দেখিয়েছেন, মানুষ আসলে মোট ৯টি ভিন্ন উপায়ে বা ধরনে কাজ জমিয়ে রাখে। আলসেমি দূর করা মানেই দিনরাত গাধার খাটুনি নয়। এর অর্থ, কোনো অপরাধবোধ ছাড়া...
১ দিন আগে
ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে কী করেন বলুন তো? শুধুই কি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা তাঁদের কাজ? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? চলুন, ফরাসি নারীদের মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্যের সন্ধান করি। ফরাসি নারীরা এই বিষয়ের ওপর যথেষ্ট জোর দেন। স্বাস্থ্যকর চুল, নখ আর ত্বকের...
১ দিন আগে