সেমাই যে ঈদেই খেতে হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈদের পরেও আতিথেয়তায় সেমাইয়ের বিভিন্ন আইটেম বানিয়ে অতিথিদের চমকে দেওয়া যায়। নবাবি সেমাইয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন স্বপ্না মণ্ডল।
উপকরণ
ঘি ১ টেবিল চামচ, লাচ্ছা সেমাই ৪০০ গ্রাম, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, চিনি, পেস্তা বাদাম, কাজু বাদাম ও কিশমিশ পরিমাণমতো।
ফিলিং তৈরির উপকরণ
জ্বাল দেওয়া দুধ ১ লিটার, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ক্রিম ২ থেকে ৩ ভাগ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ।
প্রণালি
একটি গরম পাত্রে ১ চামচ ঘি দিয়ে তাতে লাচ্ছা সেমাই ঢেলে দিয়ে নাড়তে হবে। এরপর গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে মৃদু আঁচে ভেজে নিতে হবে। এবার ভেতরের ফিলিং তৈরির জন্য জ্বাল দেওয়া দুধের সঙ্গে একে একে কর্নফ্লাওয়ার, ক্রিম, কাস্টার্ড পাউডার, গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে মৃদু আঁচে নাড়তে হবে। মিশ্রণটি ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।
পরিবেশন
ভেজে রাখা সেমাইয়ের অর্ধেকের থেকে একটু বেশি সেমাই একটি পাত্রে ছড়িয়ে দিন। এর ওপর তৈরি করা সেই ফিলিংয়ের মিশ্রণটি ঢেলে দিতে হবে। তারপর বাকি ভাজা সেমাই সমান ভাবে ছিটিয়ে দিতে হবে যেন কোনো গ্যাপ না থাকে। সবশেষে এর ওপরে পেস্তা বাদাম, কাজু ও কিশমিশ ছড়িয়ে দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রমজান মাসে ইফতারের আয়োজনে বেসন, চালের গুঁড়া, আটা কিংবা কর্নফ্লাওয়ারের ব্যবহার বেড়ে যায় কয়েক গুণ। তাই ঝামেলা এড়াতে অনেকে মাসের শুরুতে একবারে সব কিনে সংগ্রহ করে রাখেন। কিন্তু সঠিক সংরক্ষণের অভাবে বা অসচেতনতায় এই প্রয়োজনীয় উপকরণগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নষ্ট হয়ে গেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ...
১৬ মিনিট আগে
আজ আপনার এনার্জি লেভেল একদম বুর্জ খলিফার উচ্চতায়! অফিসে কোনো বড় প্রজেক্টে আপনার পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দেবে। তবে সাবধানে পা ফেলুন, অতি উৎসাহে বসের চেয়ারে বসে পড়বেন না যেন! জীবনটা আজ সিনেমাটিক হতে পারে। প্রিয়জনকে সারপ্রাইজ দিন। খরচ বাড়তে পারে, কিন্তু সেটা আনন্দের জন্য।
১ ঘণ্টা আগে
রমজান মাস মানে ইফতারের টেবিলে ছোলার অবিচ্ছেদ্য উপস্থিতি। পেঁয়াজি, বেগুনি আর মুড়ির সঙ্গে মাখানো ঝাল-মসলাযুক্ত ছোলার স্বাদ ছাড়া বাঙালির ইফতার যেন অপূর্ণ থেকে যায়। তবে স্বাদের গণ্ডি ছাড়িয়ে এই ছোলা বা চিকপিস বর্তমানে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর খাবার হিসেবে স্বীকৃত; বিশেষ করে তেলে ভাজা চপ-বেগুনি বাদ...
২ ঘণ্টা আগে
ঝরনা কিংবা জলপ্রপাতের কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল কোনো পাহাড়—যার ওপর থেকে ঝরে পড়ছে পানির অবিরল স্রোতোধারা। কিন্তু এই স্রোতোধারা পানির না হয়ে যদি আগুনের হয়! এমন দৃশ্য অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু বাস্তবে প্রতি বছরের ফেব্রুয়ারিতে এই দৃশ্যের দেখা মেলে...
১২ ঘণ্টা আগে