ইলিশের নানা পদই তো আমরা রান্না করি। এবার রেঁধে দেখুন ইলিশের ঝাল। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
গাটি কচু ৩০০ গ্রাম, বেগুন ২০০ গ্রাম, ইলিশ মাছ ৪ টুকরা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
গাটি কচু ও বেগুন কেটে আলাদা করে ধুয়ে রাখুন। ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। কড়াইতে সরিষার তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে সামান্য ভেজে অল্প পানি দিন। এবার হলুদ, মরিচ, ধনেগুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরে গাটি কচু দিয়ে আরও পাঁচ ছয় মিনিট কষিয়ে নিন। তারপর বেগুন দিয়ে আবার কষান। কষানো হলে ঝোলের পানি দিন অল্প পরিমাণে। ফুটে উঠলে কাঁচা ইলিশ মাছ দিয়ে কাঁচা মরিচ ফালি দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে রান্না করুন ৫ থেকে ৬ মিনিট। শেষে ধনেপাতা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন।

বিশ্বের সবচেয়ে দামি পনিরের জন্ম হয় বিলুপ্তপ্রায় বলকান গাধার দুধ থেকে। শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও এটিই এখন দুনিয়ার সবচেয়ে এক্সক্লুসিভ খাবার। বিশ্বের প্রথম এবং একমাত্র গাধার দুধের এই পনিরের নাম পুলে। দুষ্প্রাপ্য গাধা, বিশেষ উৎপাদন প্রক্রিয়া, কঠোর আইনি বিধিনিষেধ এবং শতাব্দীপ্রাচীন ইতিহাস নিয়ে...
৩ ঘণ্টা আগে
চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
১৯ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১ দিন আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১ দিন আগে