উপকরণ
খারকোলপাতা ৩ মুঠ, শুকনো মরিচ ১০-১২টা, রসুনের কোয়া ১০-১২টা, পেঁয়াজ (মোটা করে কুচি করা) ৪টা, লবণ স্বাদমতো, সরিষার তেল ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি
খারকোলপাতা ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন চার-পাঁচ মিনিট। এবার ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ সামান্য ভেজে নিন। এবার রসুন, পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে হালকা করে ভেজে নিন। তারপর পাটায় শুকনো মরিচ, পেঁয়াজ কুচি ভাজা, রসুন ভাজা ও লবণ দিয়ে মিহি করে বেটে নিন। এবার সেদ্ধ করা পাতা বেটে বাকি বাটা উপকরণগুলোর সঙ্গে মেখে নিন। সবশেষে লেবুর রস ছড়িয়ে মাখিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু খারকোলপাতার ভর্তা।

ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
২২ মিনিট আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
১ ঘণ্টা আগে
কে বিউটি বা কোরিয়ান সাজসজ্জা যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে কুশন কমপ্যাক্ট পরিচিত নাম। এটি এমন একটি প্রসাধনী, যাতে একই বাক্সে তরল ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকে। মেকআপের একাধিক ধাপ এড়িয়ে ত্বকে প্রাকৃতিক, উজ্জ্বল এবং নিখুঁত লুক দিতে কুশন কমপ্যাক্ট খুব ভালো কাজ করে।
২ ঘণ্টা আগে
একেকটি দেশের খাবার সেই দেশের জীবনযাপন ও সংস্কৃতির গল্প। জর্জিয়ার চখমেরুলি তেমনই একটি পদ, যেখানে খুব সাধারণ কিছু উপকরণ মিলে তৈরি করে আরামদায়ক স্বাদের এক আয়োজন। রসুনের ঘ্রাণ, দুধ-ক্রিমের সংমিশ্রণ আর মসলায় মাখা নরম চিকেন—সব মিলিয়ে খাবারটি একই সঙ্গে সহজ ও সমৃদ্ধ একটি রেসিপি। বাংলাদেশি রান্নাঘরের...
১৬ ঘণ্টা আগে