প্রায়ই রুই মাছ খেতে খেতে আর মুখে স্বাদ লাগছে না? তাহলে এবার রেঁধে ফেলুন ভাপা রুই। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আভা তাজনোভা ইরা।
উপকরণ
রুই মাছ ৬ পিস, কালো সরিষা ২ টেবিল চামচ, সাদা সরিষা ২ টেবিল চামচ, পোস্তদানা দেড় চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, কাঁচা মরিচ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, চিনি আধা চা-চামচ, হলুদগুঁড়া পরিমাণমতো।
প্রণালি
প্রথমে রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ ও লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিন। ব্লেন্ডার বা পাটায় কালো ও সাদা সরিষা, পোস্তদানা, ৪টি কাঁচা মরিচ এবং সামান্য লবণ দিয়ে একেবারে মসৃণ করে বেটে নিন।
এবার ঢাকনাযুক্ত একটি টিফিন ক্যারিয়ার বা স্টিলের বাটি নিন। এতে বেটে রাখা মসলার পেস্ট, ফেটানো টক দই এবং এক চিমটি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই পর্যায়ে স্বাদমতো লবণ দিন। এবার মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলো একে একে মসলার মিশ্রণে দিয়ে খুব সাবধানে মাখিয়ে নিন। মসলা মাখানো মাছের ওপর দিয়ে ২ টেবিল চামচ খাঁটি সরিষার তেল ছড়িয়ে দিন এবং কয়েকটি আস্ত বা চেরা কাঁচা মরিচ দিয়ে বাটির ঢাকনা ভালো করে আটকে দিন।
একটি বড় হাঁড়ি বা প্যানে বেশ কিছুটা পানি দিন। পানির ঠিক মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে তার ওপর মাছের বাটি সাবধানে বসিয়ে দিন। তবে খেয়াল রাখতে হবে, পানি যেন ফুটে উঠলে বাটির ভেতরে ঢুকে না যায়। চুলার আঁচ মাঝারি রেখে বড় পাত্রটি ঢেকে দিন এবং ২৫ থেকে ৩০ মিনিট এভাবেই ভাপে রান্না হতে দিন। এরপর চুলা বন্ধ করে বাটিটি সাবধানে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভাপা রুই! ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই পদ।

অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
৩ মিনিট আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
১ ঘণ্টা আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
১ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
২ ঘণ্টা আগে