কিছুটা ঠান্ডা কিংবা বৃষ্টিভেজা বিকেল বা সন্ধ্যার নাশতায় স্বাদ নিতে পারেন গরম-গরম এই ক্রিমি কর্ন স্যুপের। খুবই কম সময়ে সুস্বাদু এই স্যুপ তৈরি করতে পারেন ঘরেই।
অর্ধেক পেঁয়াজের কুচি, ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ধনেপাতাকুচি, ১ টেবিল চামচ মাখন, মিহি কুচি করা ১ কোয়া রসুন, ৩ টেবিল চামচ ময়দা, আড়াই কাপ দুধ, ১ কাপ চিকেন ব্রথ, পানি ঝরানো ২ ক্যান গোটা দানার ভুট্টা, আড়াই টেবিল চামচ ক্রিম চিজ, ১ চা-চামচ গার্লিক সল্ট, ১ চা-চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ ও লাল মরিচ।
একটি পাত্রে পেঁয়াজ, ধনেপাতা, মাখন, মিহি করে কাটা রসুন ও পেঁয়াজ নিয়ে নরম হওয়া পর্যন্ত মাঝারি আঁচে নাড়তে থাকুন। এবার এই পাত্রে ময়দা মিশিয়ে ঘন মিশ্রণ বা পেস্ট তৈরি করে ঢেলে দিন। তারপর তাতে দুধ ও চিকেন ব্রথ বা মুরগির মাংসের স্টক দিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না স্যুপটি কিছুটা ঘন হয়ে আসে। এবার কর্ন ও ক্রিম চিজ দিয়ে ফুটে ওঠা পর্যন্ত নাড়তে থাকুন। সব শেষে স্বাদমতো গার্লিক সল্ট, গোলমরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া যোগ করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন।
স্যুপটি গরম বা কুসুম গরম অবস্থায় পরিবেশন করুন। এটি দেখতে ও খেতে আরও আকর্ষণীয় করতে ওপরে পছন্দমতো উপকরণে সাজিয়ে নিন। এর সঙ্গে খেতে পারেন টোস্ট করা ব্রেড বা ক্র্যাকার্স।
সূত্র: অল রেসিপিস

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
২ ঘণ্টা আগে
বারবিকিউ মানেই আমাদের কাছে তা হতে হবে মুরগি কিংবা গরুর মাংস। তবে চাইলে বাড়িতে সবজি দিয়েও বারবিকিউর স্বাদে খাবার বানিয়ে খেতে পারেন। সবজিপ্রেমীদের জন্য বিবিকিউর স্মোকি, মিষ্টি ও ঝাল স্বাদের স্মোকি বিবি ক্যু সুইট পটেটো অ্যান্ড চিকপি ট্যাকো হতে পারে দারুণ একটি খাবার।
৪ ঘণ্টা আগে
ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করে বাথরুম পরিষ্কার করলেন। এরপর যখন টাইলসগুলো চকচক করে উঠল, মনে হতেই পারে ঘরটি এখন একদম জীবাণুমুক্ত। কিন্তু সত্যি বলতে, দৃশ্যমান এই পরিচ্ছন্নতার পেছনেও লুকিয়ে থাকতে পারে অদৃশ্য এক অণুজীবের জগৎ। নিউইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অণুজীববিজ্ঞানী ফিলিপ তিরনোর...
৬ ঘণ্টা আগে
স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
১ দিন আগে