Ajker Patrika

টক টক ইলিশ ভাজা

ফিচার ডেস্ক
টক টক ইলিশ ভাজা
ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

ইলিশ মাছ ভাজতে কে না জানে, বলুন তো? তাহলে এই রেসিপি কেন দিচ্ছি, তাই তো ভাবছেন? ভাবুন তো, পোলাওর সঙ্গে সরিষার তেলে ভাজা একটু টক স্বাদের ইলিশ মাছ ভাজা খেতে কেমন লাগবে! আপনাদের জন্য টক স্বাদের ইলিশ ভাজার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

আস্ত ইলিশ একটা, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচা মরিচ ফালি ১০-১২টা, হলুদের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, লেবুর রস দুই টেবিল চামচ, সরিষার তেল ভাজার জন্য।

প্রণালি

ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে রিং পিস করে কেটে নিন। এবার মাছ লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। ফ্রাইপ্যানে সরিষার তেল গরম হলে মাছ ভেজে নিন। এপিঠ-ওপিঠ লালচে করে ভেজে নিন। পরে অন্য বাটিতে উঠিয়ে রাখুন ভাজা মাছ। মাছের বাটির হলুদের মসলায় পেঁয়াজ মাখিয়ে মাছের তেলে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিন। শেষে কাঁচা মরিচ সবুজ সবুজ করে ভেজে নিন। এবার সারভিং ডিশে আস্ত ইলিশ মাছ সাজিয়ে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। ছোট বাটিতে মাছের তেল দিয়ে পরিবেশন করুন তৈরি হয়ে গেল সোনালি তেলে ইলিশ ভাজা। এটি পোলাও বা পোলাওর চালের ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত