বাজার ছেয়ে গেছে আমের মধুর সুবাসে। আম দিয়ে মজাদার ডেজার্ট কী হতে পারে, তাই তো ভাবছেন? সহজেই বানিয়ে ফেলুন আমদই। আপনাদের জন্য আমদইয়ের রেসিপি ফুড কলামিস্ট ও রন্ধনশিল্পী ছন্দা ব্যানার্জি।

উপকরণ
ক্রিম মিল্ক হাফ লিটার, চিনি পরিমাণমতো, গুঁড়ো দুধ ৫ টেবিল চামচ, পাকা আম একটা, পানি ঝরানো টক দই ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে দুধটাকে ফুটিয়ে ঘন করে, চিনি মিশিয়ে নিতে হবে। ফোটানো দুধের কিছুটা তুলে নিয়ে তাতে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সব দুধ একসঙ্গে মিশিয়ে ভালো করে ফোটাতে হবে। খুব ভালো করে নাড়তে হবে, যেন ভেতরে সর না থাকে। আমের পাল্প তৈরি করে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর একটা পাত্রে এই ছেঁকে নেওয়া আমের পাল্প ভালো করে নেড়ে এর ভেতরের পানি শুকিয়ে নিতে হবে। এই আমের পাল্পের সঙ্গে পানি ঝরানো দুই চামচ টক দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফোটানো ঘন দুধে আঙুল ভালোভাবে ডুবিয়ে রাখা যায় এ রকম উষ্ণতায় আসার পর টক দই মেশানো আমের পাল্প ওই ঘন দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। (এ রকম অবস্থায় দুধে কেউ চাইলে হলুদ ফুড কালার ব্যবহার করতে পারেন)। তারপর এটা পছন্দসই পাত্রে ঢেলে এমন কোনো জায়গায় ১০-১২ ঘণ্টা রেখে দিতে হবে, যেখানে একটুও নাড়াচাড়া হবে না। ১০-১২ ঘণ্টা পর দেখা যাবে দই জমে গেছে। তারপর ফ্রিজে এক ঘণ্টা রেখে পরিবেশন করা যায় আমদই।

স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
৩ ঘণ্টা আগে
ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
৪ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
৫ ঘণ্টা আগে
কে বিউটি বা কোরিয়ান সাজসজ্জা যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে কুশন কমপ্যাক্ট পরিচিত নাম। এটি এমন একটি প্রসাধনী, যাতে একই বাক্সে তরল ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকে। মেকআপের একাধিক ধাপ এড়িয়ে ত্বকে প্রাকৃতিক, উজ্জ্বল এবং নিখুঁত লুক দিতে কুশন কমপ্যাক্ট খুব ভালো কাজ করে।
৫ ঘণ্টা আগে